শিরোনাম
◈ ৭৩ কোটি টাকার দেনা, আই লিগ থেকে সরে দাঁড়াল কলকাতা মহমেডান ◈ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন! ◈ আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন, গোপালগঞ্জে সড়কে ব্যারিকেড ও যান চলাচল বন্ধ ◈ সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রীসহ আটক ৩ ◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩ ◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন? ◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:২১ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন!

রেলওয়ের পক্ষ থেকে সম্প্রতি সড়ক ও জনপথ অধিদপ্তরকে (সওজ) চিঠি দিয়ে বলা হয়েছে, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলে সেখানে রেলের প্রভিশন রাখতে। এ নিয়ে সওজের কোনো জবাব না পেলেও সংস্থাটির অনানুষ্ঠানিক অভিমত হচ্ছে- তারা সম্পূর্ণ ২৩২ কিলোমিটার উড়ালপথ তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসছে। কোথাও অ্যাট-গ্রেড বা সমতল থাকবে। তাই সওজের অ্যালাইনমেন্ট ধরে রেলপথের সম্ভাবনা কম। সূত্র: দৈনিক আমাদের সময়

ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সম্পূর্ণ উড়ালপথে এক্সপ্রেসওয়ে নির্মাণের আলোচনা চলছে। এই পথ ধরে উপরে গাড়ি চলবে, আর নিচ দিয়ে চলবে ট্রেন- এমন প্রস্তাব গুরুত্ব পাচ্ছে। পদ্মা সেতুর আদলে একই কাঠামোয় দুই ধরনের যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা এটি। তবে পদ্মা সেতুর মতো একই স্তরে নয়, এখানে রেল ও সড়কের জন্য থাকবে আলাদা দুটি ডেক। এভাবে যৌথভাবে প্রকল্প বাস্তবায়ন করা গেলে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় সাশ্রয় হবে বলে মনে করা হচ্ছে। 

এরই মধ্যে সেতু কর্তৃপক্ষের নতুন প্রস্তাব হলো, রেলওয়ের পরিকল্পিত কর্ডলাইনের সঙ্গে সমন্বয় করে ঢাকা-কুমিল্লা অংশে ডাবল ডেকার অবকাঠামো নির্মাণ করা। বাকি অংশেও এক্সপ্রেসওয়ে হবে সম্পূর্ণ উড়ালপথে। গত ২৪ নভেম্বর সেতু কর্তৃপক্ষের ডিজাইন-২ শাখা থেকে সেতু বিভাগে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব দেওয়া হয়। এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ উড়াল রেল করিডর নির্মাণের পরিকল্পনা নিয়েছে। রেলওয়ের এই প্রকল্পের প্রাথমিক ব্যয় প্রাক্কলন করা হয়েছে প্রায় ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রস্তাব অনুযায়ী, ঢাকা-কুমিল্লা অংশে নিচের ডেকে চলবে ট্রেন, আর ওপরের ডেকে চলবে চার বা ছয় লেনের গাড়ি।

এ বিষয়ে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে রেললাইনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। রেলপথ আর সড়কপথের রুট ও স্টেশন এবং এলিভেটেড বা অ্যাটগ্রেড এসব বিষয় আছে। এগুলো এখনও আলোচনার পর্যায়ে; সিদ্ধান্ত হয়নি। আর সেতু কর্তৃপক্ষ কোনো প্রস্তাব দিয়ে থাকলে তা এখনও দৃষ্টিগোচর হয়নি।

Advertisement

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে রয়েছে। গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের লেখা চিঠিতে ২৩২ কিলোমিটার সম্পূর্ণ উড়াল পথ করার নির্দেশনা রয়েছে।

সেতু কর্তৃপক্ষ বলছে, রেলওয়ের প্রস্তাবিত এলাইনমেন্ট ঠিক রেখে একই ফাউন্ডেশনের ওপর রেল ও সড়ক সমন্বিত ডাবল ডেকার কাঠামো নির্মাণ করা যেতে পারে। প্রথম ডেকে থাকবে রেল করিডর, দ্বিতীয় ডেকে চার বা ছয় লেনের এক্সপ্রেসওয়ে।

চিঠিতে আরও বলা হয়েছে, এই অবকাঠামো বিদ্যমান ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের (এন১) বিকল্প এলাইনমেন্ট হিসেবে কাজ করবে। এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহন থেকে টোল আদায়ের মাধ্যমে অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ও ঋণ পরিশোধেও সহায়তা পাওয়া যেতে পারে। এজন্য রেলওয়ের সঙ্গে যৌথ উদ্যোগে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের বিকল্প রুট

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রস্তাবনায় তিনটি বিকল্প রয়েছে। প্রথম বিকল্পে ২০০ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের একক ডেকের উড়ালপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৭২ হাজার ৩৪৫ কোটি টাকা। দ্বিতীয় বিকল্পে ২২০ কিলোমিটার দীর্ঘ ডাবল ডেকার কাঠামোর প্রস্তাব রয়েছে। এতে প্রথম ডেকে দ্রুতগতির রেল এবং দ্বিতীয় ডেকে ছয় লেনের এক্সপ্রেসওয়ে থাকবে। এটির প্রাক্কলিত ব্যয় ১ লাখ ১০ হাজার ৪৭৯ কোটি টাকা। তৃতীয় বিকল্পে ২০০ কিলোমিটার দীর্ঘ চার লেনের একক ডেকের উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণের ব্যয় ধরা হয়েছে ৫০ হাজার ১৯ কোটি টাকা।

যাত্রায় কমবে সময়

সেতু বিভাগের প্রস্তাবনায় বলা হয়েছে, ২০২৫ সালের ট্রাফিক জরিপ অনুযায়ী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন গড়ে ৮৭ হাজার ২৫৯টি যানবাহন চলাচল করে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামে সড়কপথে যেতে পরিস্থিতিভেদে ছয় থেকে ১৪ ঘণ্টা লাগে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মিত হলে যাত্রী ও পণ্য পরিবহনের সময় প্রায় দুই ঘণ্টায় নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। কোথাও সমতল আর কোথাও উড়ালপথ হলে দুর্ঘটনা ঘটবে। ব্যয় কমানোর চিন্তা থেকে এমন সিদ্ধান্ত নিলে উড়ালপথের সুফল থাকবে না।

প্রস্তাবিত এক্সপ্রেসওয়ের এলাইনমেন্ট কুতুবখালী, নারায়ণগঞ্জ, গৌরীপুর, লাকসাম, ফেনী, মিরসরাই ও চট্টগ্রামের ভাটিয়ারি বা সলিমপুর হয়ে সমুদ্রবন্দর পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে এটি মাতারবাড়ী ও মহেশখালী পর্যন্ত সম্প্রসারণের সুযোগও রাখা হয়েছে। এতে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য তিন জেলা ও সিলেটসহ ১৯ জেলার প্রায় পাঁচ কোটি মানুষ উপকৃত হতে পারেন বলে মনে করছে সেতু বিভাগ।

সেতু বিভাগের নথিতে আরও বলা হয়েছে, প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও প্রাথমিক নকশা তৈরির জন্য ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) কাছ থেকে কারিগরি ও আর্থিক প্রস্তাব নেওয়া হয়েছে। সেটি মূল্যায়নের কাজ চলমান। মালয়েশিয়া, চীন ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও নির্মাণ ঠিকাদার প্রকল্পটিতে আগ্রহ দেখিয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) অথবা সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনাও বিবেচনায় রয়েছে।

এদিকে সওজ বলছে, প্রস্তাবিত এক্সপ্রেসওয়ে ঢাকার যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে চট্টগ্রামের সাগরিকা মোড় পর্যন্ত যাবে। এটি বর্তমান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (এন-১) পথ অনুসরণ করবে। তবে সাধারণ মহাসড়কের মতো যে কোনো স্থান দিয়ে এতে যানবাহন ওঠানামা করতে পারবে না। নির্ধারিত আগমন-নির্গমনের পথ ব্যবহার করতে হবে। পুরো এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য প্রায় ২৩৩ কিলোমিটার। এর মধ্যে ছয় লেনে দ্রুতগতির যানবাহন চলাচল করবে। স্থানীয় যানবাহন চলাচলের জন্য দুই পাশে আলাদা দুটি সড়ক থাকবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ২০২৫ সালে সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা প্রণয়ন করা হয়েছে। এতে ২০২৭ সালের জানুয়ারিতে প্রকল্প বাস্তবায়ন শুরু এবং ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত নকশায় নির্মাণের তিনটি বিকল্প দেখানো হয়েছে। একটি বিকল্প হচ্ছে- পুরো এক্সপ্রেসওয়ে উড়ালপথে নির্মাণ করা। অন্য দুটি বিকল্পে উড়ালপথের পাশাপাশি মাটির উপর দিয়ে মহাসড়ক নির্মাণের প্রস্তাব রয়েছে। একেকটি বিকল্প নকশার ব্যয় একেক রকম। প্রস্তাবিত বিকল্পগুলোর মধ্যে দ্বিতীয়টি প্রাথমিকভাবে বাছাই করেছে সওজ। সে অনুযায়ী প্রকল্প বাস্তবায়িত হলে মহাসড়কের প্রায় ৬৫ কিলোমিটার হবে উড়ালপথে। বাকি প্রায় ১৬৮ কিলোমিটার হবে মাটিতে। বিকল্পটিতে নির্মাণব্যয় ধরা হয়েছে ৭১ হাজার ২১৩ কোটি টাকা। এর সঙ্গে ২০ বছরের পরিচালন ব্যয় ৫৪ হাজার ১৬৫ কোটি টাকা। সব মিলিয়ে ব্যয় দাঁড়াবে ১ লাখ ২৫ হাজার ৩৭৮ কোটি টাকা।

সওজ সূত্র জানায়, প্রস্তাবিত বিকল্পগুলোর একটিতে ৯৫ কিলোমিটার উড়ালপথ ও বাকি প্রায় ১৩৮ কিলোমিটার মাটিতে রাখার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে নির্মাণব্যয় ধরা হয়েছে ৭৯ হাজার ২২৫ কোটি টাকা। পরিচালন ব্যয় ১ লাখ ২৬ হাজার কোটি টাকার বেশি। নির্মাণ ও পরিচালনা মিলিয়ে মোট ব্যয় হবে ২ লাখ ৫ হাজার কোটি টাকার বেশি। তৃতীয় বিকল্পে পুরো ২৩২ দশমিক ৭৬ কিলোমিটারই উড়ালপথে নির্মাণের প্রস্তাব রয়েছে। এতে শুধু নির্মাণেই খরচ হবে প্রায় ১ লাখ ৫২ হাজার কোটি টাকা। পরিচালন ব্যয় যোগ করলে মোট খরচ দাঁড়াবে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা।

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, বিদ্যমান চার লেনের মহাসড়ককে এক্সপ্রেসওয়েতে উন্নীত করা হবে। যানবাহনের চাপ অনুযায়ী বিভিন্ন অংশে আলাদা লেনের ব্যবস্থা রাখা হবে। নকশায় ঢাকা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত পুরোটা উড়ালপথে ১০ লেনের মহাসড়ক হিসেবে প্রস্তাব করা হয়েছে। বাকি পথে ছয় লেনের মূল মহাসড়ক হবে। পাশে থাকবে স্থানীয় যানবাহনের লেন।

  • সর্বশেষ