শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসন খালি নিয়ে চলছে পিংক বাস, আড়াই মাসে লোকসান ২৮ লাখ টাকা

নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীসহ তিন শহরে চালু করা হয়েছিল দ্বিতল ‘পিংক বাস’। বাসের চালক-হেল্পার সবাই নারী। ক্ষমতাসীন বিএনপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে নারীদের এই বিশেষ বাস চালু করা হয়। শুরুতে সবার নজর কেড়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)-এর পিংক কালারের বাসগুলো। তবে বাসের সময়সূচির সঙ্গে সমন্বয় করতে পারছেন না ঢাকার নারীরা। কর্মক্ষেত্রে যাওয়া-আসার নির্দিষ্ট সময়ে মিলছে না বাস। বেশির ভাগ সময় আসন খালি নিয়ে চলছে বাসগুলো। এতে লোকসানও গুনছে বিআরটিসিকে।

পিংক বাসের যাত্রীরা বলছেন, চালক ও হেল্পার নারী হওয়ায় এই বাসে যাতায়াত করে স্বস্তি পাচ্ছেন তারা। তুলনামূলক কম ভাড়া ও আলাদা নারীবান্ধব পরিবহন হওয়ায় সেবাটির প্রতি আগ্রহ অনেক নারীর। তবে নির্দিষ্ট সময়সূচি, সীমিত ট্রিপ এবং প্রয়োজনের সময় বাস না পাওয়ায় বিপাকে পড়ছেন তারা। এ ছাড়া ধীরগতিতে চলে পিংক বাস। এতে গন্তব্যে পৌঁছানোর নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার ভয় থাকে। বাসের সংখ্যাও পর্যাপ্ত নয়। ফলে বাসের সংখ্যা ও ট্রিপ বাড়ালে তারা সময়মতো ধরতে পারবেন বাস। ফলে এই বাসের সুবিধা নিতে পারবেন সব শ্রেণির নারী।

একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন আছমা খাতুন। তিনি নিয়মিত পিংক বাসে যাতায়াত করেন। আছমা মানবজমিনকে বলেন, পিংক বাস ধরতে পারলে যাত্রা স্বস্তিদায়ক হয়। কখনো কখনো মাত্র এক-দুই মিনিটের জন্য বাস মিস হয়ে যায়। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মুছলিমা খাতুন জানান, আগে সাধারণত গণপরিবহনে যাতায়াত করতেন। পিংক বাস চালু হওয়ার পর এখন মাত্র ২০ টাকা ভাড়ায় অফিসে যেতে পারছেন। তার কাছে বাসটির সবচেয়ে বড় সুবিধা নারীদের জন্য আলাদা পরিবেশ। বসার আসন না পেলেও দাঁড়িয়ে যাতায়াত করতে অস্বস্তি হয় না। নারীচালক ও কন্ডাক্টর থাকায় স্বস্তি পান তিনি।

মুসলিমা বলেন, দিনে মাত্র একবার সকালে এবং একবার বিকালে বাস চলাচল করায় অনেক সময় যাতায়াতের সঙ্গে সময় মেলানো কঠিন হয়। আরও ট্রিপ বাড়ানো হলে কর্মজীবী নারীদের সুবিধা হবে। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী বন্নি খাতুন বলেন, দীর্ঘদিন ধরে মিরপুর-মতিঝিল পথে যাতায়াত করছি। সকালে সন্তানকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যাই। পিংক বাসের নির্দিষ্ট সকালের ট্রিপ থাকায় সেটি মিস করলে বিকল্প পরিবহন খুঁজতে হয়।

Advertisement

শনির আখড়ার বাসিন্দা তাসফিয়া রহমান অর্পা। চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অর্পা মানবজমিনকে বলেন, সবাই বলে সার্ভিস ভালো। আমিও উঠেছি দুয়েকবার। কিন্তু অসুবিধা হচ্ছে বাস পাওয়া যায় না। অপেক্ষা করলে পাবো কি না, তাও জানি না। অনিশ্চিত অপেক্ষা করতে হয়। সাদিয়া ইসলাম নামের আরেক যাত্রী বলেন, পিংক বাসের সবকিছু প্রশংসনীয়। ওঠা-নামায় কোনো তড়াহুড়া থাকে না। বাসের চালক ও কনডাক্টররা সহযোগিতা করে। কিন্তু অসুবিধা হচ্ছে এই বাসের ধীরগতি। মাঝেমধ্যে ভয় হয় অফিস যেতে দেরি হয়ে যায় কি না।

যাত্রীরা বাসের সংখ্যা কম বললেও, সড়কে সচল পিংক বাসগুলো প্রায়শই খালি দেখা যায়। গত বৃহস্পতিবার একটি রুটে বাসের জন্য অপেক্ষা করে দেখেছে এই প্রতিবেদক। নতুন বাজার থেকে রামপুরা-মালিবাগ হয়ে মতিঝিল যায় ১টি পিংক বাস। সেদিন দেখা গেছে, ওই বাসের যাত্রী সংখ্যা ছিল স্বাভাবিক। বাসটির কিছু আসন শূন্য থাকতেও দেখা গেছে। কেউ কেউ অপেক্ষা করেও পাননি পিংক বাস। নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে অন্য গণপরিবহনে উঠে যান অনেকে।

নারীচালকদের ঘিরে নতুন প্রসঙ্গ

পিংক বাসের চালক শারমিন আগে ব্যক্তিগত গাড়ি চালাতেন। দোতলা বাস চালানোর অভিজ্ঞতা তার কাছে শুরুতে কঠিন মনে হয়েছিল। কোথায় বাস থামাতে হবে, যাত্রী ওঠা-নামার নিয়ম এবং বড় বাস পরিচালনার নানা বিষয় নিয়ে প্রথম দিকে অনিশ্চয়তা ছিল। তবে প্রায় দুই মাস কাজ করার পর পরিস্থিতি সহজ হয়ে এসেছে বলে জানান তিনি। নারীচালক হিসেবে প্রথম দিকে রাস্তায় অনেকের কৌতূহল ও বিস্ময়ের মুখে পড়লেও অন্য চালকদের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। শারমিন মানবজমিনকে বলেন, অনেক পুরুষচালক তাকে রাস্তা ছেড়ে দেন, উৎসাহিত করেন। কেউ কেউ যাত্রাপথে পানি এগিয়ে দেন। নারী হয়ে বড় বাস চালানোর অভিজ্ঞতা তার কাছে আনন্দের। তিনি এ পেশা উপভোগ করেন বলেও জানান।

আয়-ব্যয়ে নেই ভারসাম্য: বিআরটিসি সূত্র জানিয়েছে, গেল আড়াই মাসে ১৪টি বাসে সরকারের লোকসান ২৭ লাখ ৮৭ হাজার টাকারও বেশি। অর্থাৎ মাসে গড়ে লোকসান গুনতে হচ্ছে প্রায় ১১ লাখ ৩০ হাজার টাকা। অর্থাৎ, আয়ের চেয়ে বরং ব্যয় বেশি হচ্ছে এই বাসে। বিশেজ্ঞরা বলছেন, বাসে নিয়মিত যাত্রী পাওয়া গেলে হয়তো এই খরচ পুষিয়ে নেয়া যাবে।

একটি পিংক বাসের কন্ডাক্টর আয়েশা সিদ্দিকা জানান, সকালে টিকিট বিক্রি থেকে প্রায় দুই হাজার টাকার বেশি আয় হয়। বিকালের ট্রিপে আয় তুলনামূলক কম, প্রায় ৭০০ থেকে ৯০০ টাকা। সব মিলিয়ে দৈনিক আয় আনুমানিক তিন হাজার থেকে ৩৫০০ টাকা।

বিআরটিসি’র চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর বলেছেন, দিনের অন্যান্য সময়ে শুধু নারী যাত্রী পাওয়া মুশকিল হয়। আয় হয়তো ৫০ থেকে ৫১ হাজার টাকা, কিন্তু ব্যয় হচ্ছে এক লাখ টাকার উপরে। বেশির ভাগ বাসেই প্রায় সমান পরিমাণ ভর্তুকি দিয়ে আমাদেরকে চালাতে হচ্ছে। তিনি জানান, আগামী মার্চে নারী বাসবহরে যুক্ত হবে ৫০টি অত্যাধুনিক ইলেকট্রিক বাস। আশা করছি যে, ২৫শে ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো চলে আসবে।

উল্লেখ্য, গত ১৮ই আগস্ট শুধু নারী যাত্রীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের সময় ঢাকায় ১০টি, চট্টগ্রাম ও বগুড়ায় ২টি করে বাস যুক্ত করা হয়।

সূত্র : মানবজমিন 

  • সর্বশেষ