শিরোনাম
◈ আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন, গোপালগঞ্জে সড়কে ব্যারিকেড ও যান চলাচল বন্ধ ◈ সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রীসহ আটক ৩ ◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩ ◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন? ◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

স্ত্রী অন্তঃসত্ত্বা, ফুটবলার নয়্যারের বিরুদ্ধে পরকীয়ার ইঙ্গিত! স্ত্রীর রহস্যময় পোস্টে তোলপাড়

স্পোর্টস ডেস্ক: স্ত্রী অন্তঃসত্ত্বা, এমন সময় অন্য সম্পর্কে জড়ানোর অভিযোগ! জার্মানির বিশ্বকাপজয়ী গোলকিপার ম্যানুয়েল নয়্যারের ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে তোলপাড়। তাঁর স্ত্রী আনিকা নয়্যারের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি রহস্যময় পোস্ট ঘিরেই এই আলোচনা। কারও নাম উল্লেখ না করলেও পোস্টের বক্তব্যের লক্ষ্য যে নয়্যার, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তঃসত্ত্বা নারীর সঙ্গে প্রতারণার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন আনিকা। তাঁর ভাষায়, সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতির মতো কঠিন সময়ে একজন নারীর পাশে না দাঁড়িয়ে অন্য সম্পর্কে জড়ানো চরম অবক্ষয়ের পরিচয়। এটি শুধু ভুল নয়, অসম্মানজনক আচরণও।

আনিকা আরও লেখেন, অন্তঃসত্ত্বা অবস্থায় একজন নারীর সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা ও সহযোগিতা। অথচ সেই সময়ে জীবনসঙ্গী যদি অন্য কাউকে বেশি গুরুত্ব দেন, তার চেয়ে কষ্টের কিছু হতে পারে না।

জার্মান সংবাদমাধ্যমের দাবি, গত সেপ্টেম্বরে ইতালির সিসিলিতে ২৩ বছর বয়সী এক ব্রাজিলীয় নারীর সঙ্গে সময় কাটাতে দেখা গেছে নয়্যারকে। ওই নারী পেশায় ফিজিওথেরাপিস্ট বলেও খবর প্রকাশিত হয়েছে। চোট পাওয়ার পর নয়্যার ব্রাজিলে গেলে সেখানেও দুজনকে একসঙ্গে দেখা যায় বলে দাবি সংবাদমাধ্যমটির।

এরপরই আনিকার রহস্যময় পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও নয়্যার কিংবা আনিকা—কেউই তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা বা অভিযোগ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু জানাননি।

এমনিতেই নয়্যার ও আনিকার দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। জাতীয় দলের হ্যান্ডবল খেলোয়াড় আনিকা গত বছর ছেলের সঙ্গে বেশি সময় কাটানোর জন্য খেলা থেকে অবসর নেন। এবার তাঁর এই পোস্টে সেই জল্পনা আরও জোরালো হলো।

  • সর্বশেষ