শিরোনাম
◈ রিয়ালের জয়রথ থামিয়ে বের্নাবেউয়ে আলাভেসের ইতিহাস ◈ বি‌শ্বের যেখা‌নেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস তৈ‌রি হোক, পাল্টা জবাব দেওয়া হ‌বে ◈ মেসির সম্মতি, রোনাল্ডোর অপেক্ষায় তেভেজের বিদায়ী ম্যাচ! ২০ ডিসেম্বর কি একই দলে দেখা যাবে দুই মহাতারকাকে? ◈ ৭৩ কোটি টাকার দেনা, আই লিগ থেকে সরে দাঁড়াল কলকাতা মহমেডান ◈ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন! ◈ আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন, গোপালগঞ্জে সড়কে ব্যারিকেড ও যান চলাচল বন্ধ ◈ সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রীসহ আটক ৩ ◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩ ◈ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া ◈ প্রতিবেশী দেশগুলোতে এলপিজিতে ভর্তুকি, বাংলাদেশে ভোগান্তি কেন?

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বি‌শ্বের যেখা‌নেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস তৈ‌রি হোক, পাল্টা জবাব দেওয়া হ‌বে

আন্তর্জা‌তিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আসা হুমকির উৎসকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সামরিক কমান্ডার।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি বলেছেন, ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। -- পার্সটু‌ডে

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধসংক্রান্ত নথিপত্রের একটি প্রদর্শনী পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। হায়দারি জানান, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, শত্রুপক্ষ আবারও আগ্রাসী কর্মকাণ্ড চালালে ইরানের প্রতিক্রিয়া ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

হায়দারি বলেন, শত্রুপক্ষ যদি ভুল করে এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালায়, তাহলে বিশ্বের যেকোনো দেশে যে স্থান থেকে ইরানের জন্য হুমকি সৃষ্টি হবে, সেটিকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে এবং সেই উৎসকে লক্ষ্য করা হবে।

Advertisement

ইরান বারবার সতর্ক করে বলেছে, দেশটির বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে হামলার উৎস যেখানেই থাকুক, তার জবাব দেওয়া হবে। এ ছাড়া তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে এর নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণের বিরুদ্ধে যেকোনো হুমকির বিষয়ে সতর্ক করেছে।

ট্রাম্পের হুমকি প্রত্যাখ্যান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং ইরানের জন্য সময়সীমা নির্ধারণের প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেন এই জ্যেষ্ঠ সামরিক কমান্ডার।

হায়দারি বলেন, হুমকি দিয়ে ট্রাম্পের ইরানের জন্য সময়সীমা নির্ধারণের অর্থ হলো, তিনি তাঁর বিবেচনাবোধ হারিয়েছেন। কারণ, তাঁর কথা ও কর্মকাণ্ড কখনোই ইরানের সিদ্ধান্ত নির্ধারণ করেনি কিংবা দেশটির কাছে কোনো গুরুত্ব বহন করেনি।

তিনি বলেন, বিশ্বশক্তির ভারসাম্যে মৌলিক পরিবর্তন ঘটছে। যুক্তরাষ্ট্র আর বিশ্বের প্রধান শক্তি হিসেবে আগের অবস্থানে নেই। হায়দারির ভাষায়, মুসলিম উম্মাহর নেতার পাশে দাঁড়ানো জনগণের ঈমানদীপ্ত ও প্রশংসনীয় প্রতিরোধ বিশ্বশক্তির কাঠামোতে ইসলামি ইরানের জন্য নতুন অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, ইরানের প্রতিরোধের কারণে আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বশক্তির সমীকরণে দেশটির বিশেষ অবস্থান স্বীকার করতে বাধ্য হয়েছে। ইরানের অনন্য ভূরাজনৈতিক অবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রেও দেশটির প্রভাব বিস্তৃত। হায়দারি বলেন, হরমুজ প্রণালি এই প্রভাবের কেন্দ্রবিন্দু। তাঁর দাবি, মুসলিম উম্মাহর নেতার পাশে থাকা ইসলামি যোদ্ধাদের প্রজ্ঞা ও দৃঢ়তার কারণে বর্তমানে প্রণালিটি বন্ধ রয়েছে।

  • সর্বশেষ