শিরোনাম
◈ তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত ◈ ‘সবাই ফাউল করতে নামলে নির্বাচন পরিচালনা কঠিন’, রাজনৈতিক দলগুলোকে সিইসির বার্তা ◈ বিমান অবতরণের মুহূর্তে যুক্তরাষ্ট্রে ৫ মাত্রার ভূমিকম্প, অতঃপর যা ঘটল (ভিডিও) ◈ শরীয়তপুরের জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২, পুড়ল ১৩ মোটরসাইকেল ◈ রাজধানীসহ দেশের ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ রিয়ালের জয়রথ থামিয়ে বের্নাবেউয়ে আলাভেসের ইতিহাস ◈ বি‌শ্বের যেখা‌নেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস তৈ‌রি হোক, পাল্টা জবাব দেওয়া হ‌বে ◈ মেসির সম্মতি, রোনাল্ডোর অপেক্ষায় তেভেজের বিদায়ী ম্যাচ! ২০ ডিসেম্বর কি একই দলে দেখা যাবে দুই মহাতারকাকে? ◈ ৭৩ কোটি টাকার দেনা, আই লিগ থেকে সরে দাঁড়াল কলকাতা মহমেডান ◈ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন!

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০২ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত

তাবলিগের ধর্মীয় কাজে সেবা দিতে ২৯৮ জন বিদেশি নাগরিককে শর্তসাপেক্ষে বাংলাদেশে আসার অনুমতি দিয়েছে সরকার। তাদের ১২০ দিনের ভিসা দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত ২৫ নভেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় শাখা থেকে এ সংক্রান্ত সম্মতিপত্র পররাষ্ট্র সচিবের কাছে পাঠানো হয়েছে।

এই বিদেশিরা থাইল্যান্ড, ফ্রান্স, তিউনিসিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, ভারত, জর্ডান, আমেরিকা, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সিঙ্গাপুর, পাকিস্তান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক।

সম্মতিপত্রে বলা হয়, মাদরাসা উলূমি দীনিয়া মালওয়ালী মসজিদ তথা ঢাকার তাবলিগ সেন্ট্রাল মার্কাজের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সম্মতি দেওয়া হয়েছে। ২০২৬ সালের ভিসানীতির ৩৪ নম্বর ক্রমিকে বর্ণিত ‘আরটি’ ক্যাটাগরিতে তাদের ভিসা দেওয়া হবে। তবে এসব বিদেশি নাগরিককে কয়েকটি শর্ত মেনে বাংলাদেশে অবস্থান করতে হবে।

শর্ত অনুযায়ী, তারা বাংলাদেশে অবস্থানকালে প্রচলিত ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতিবিরোধী কোনো কাজে জড়াতে পারবেন না। তাবলিগ সেন্ট্রাল মার্কাজের বাইরে অন্য কোনো সংস্থার কাজে যুক্ত হতে পারবেন না। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কর্মস্থলও পরিবর্তন করতে পারবেন না।

Advertisement

এছাড়া বাংলাদেশে অবস্থানকালে তারা শুধু ধর্মীয় বা মিশনারি কাজে নিয়োজিত থাকবেন। ধর্মীয় কাজের বাইরে অন্য কোনো কাজে যুক্ত হতে পারবেন না। তাদের অবস্থানের বিষয়ে স্থানীয় পুলিশকে নিয়মিত অবহিত করতে হবে।

সম্মতিপত্রে আরও বলা হয়েছে, বিদেশি নাগরিকরা বাংলাদেশে অবস্থানকালে কোনো রাজনৈতিক বক্তব্য বা বিবৃতি দিতে পারবেন না। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কিংবা রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ থেকেও বিরত থাকতে হবে।

একই সঙ্গে অন্য ধর্মের প্রতি বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্য দেওয়া যাবে না। এই সম্মতি একবার প্রবেশের ক্ষেত্রে ১২০ দিনের জন্য কার্যকর থাকবে।

  • সর্বশেষ