শিরোনাম
◈ শরীয়তপুরের জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২, পুড়ল ১৩ মোটরসাইকেল ◈ রাজধানীসহ দেশের ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ◈ রিয়ালের জয়রথ থামিয়ে বের্নাবেউয়ে আলাভেসের ইতিহাস ◈ বি‌শ্বের যেখা‌নেই ইরানের বিরুদ্ধে আগ্রাসনের উৎস তৈ‌রি হোক, পাল্টা জবাব দেওয়া হ‌বে ◈ মেসির সম্মতি, রোনাল্ডোর অপেক্ষায় তেভেজের বিদায়ী ম্যাচ! ২০ ডিসেম্বর কি একই দলে দেখা যাবে দুই মহাতারকাকে? ◈ ৭৩ কোটি টাকার দেনা, আই লিগ থেকে সরে দাঁড়াল কলকাতা মহমেডান ◈ ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওপর দিয়ে গাড়ি, নিচ দিয়ে চলবে ট্রেন! ◈ আ.লীগের ৪৮ ঘণ্টার লকডাউনের প্রথম দিন, গোপালগঞ্জে সড়কে ব্যারিকেড ও যান চলাচল বন্ধ ◈ সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের স্ত্রীসহ আটক ৩ ◈ ২৭ মাসে আওয়ামী লীগকর্মীদের হামলায় নিহত ৫৩

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীয়তপুরের জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২, পুড়ল ১৩ মোটরসাইকেল

শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ রোববার ভোর ৬টার পর উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ সময় অন্তত ১২-১৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করেন। এসময় বিএনপির সঙ্গে তাদের সংঘর্ষ হয় এবং এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন।'

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি। 'অবরোধের কারণে পদ্মা সেতু দিয়ে যান চলাচল প্রায় ৪৫ মিনিট বন্ধ ছিল। পরে যান চলাচল স্বাভাবিক করতে আরও কিছুটা সময় লাগে,' বলেন অতিরিক্ত পুলিশ সুপার।

নাম প্রকাশে অনিচ্ছুক শরীয়তপুর জেলা ছাত্রদলের এক দায়িত্বশীল নেতা ডেইলি স্টারকে বলেন, 'তথ্য ছিল পদ্মা সেতু এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা ঘটাতে পারে। এ আশঙ্কায় বিএনপি নেতাকর্মীরা শুক্রবার থেকে পদ্মা সেতু এলাকায় অবস্থান করছিলেন। আজ ভোরের দিকে মাদারীপুরের শিবচর ও শরীয়তপুরের বিকেনগর এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।' সূত্র:  দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ