শিরোনাম
◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ◈ বাংলাদেশে ফেরার প্রস্তুতি, যে ২ স্থলসীমান্তে নজর শেখ হাসিনার ◈ তাবলিগের কাজে ২৯৮ বিদেশিকে ১২০ দিনের ভিসা দিচ্ছে সরকার, মানতে হবে যেসব শর্ত ◈ ‘সবাই ফাউল করতে নামলে নির্বাচন পরিচালনা কঠিন’, রাজনৈতিক দলগুলোকে সিইসির বার্তা ◈ বিমান অবতরণের মুহূর্তে যুক্তরাষ্ট্রে ৫ মাত্রার ভূমিকম্প, অতঃপর যা ঘটল (ভিডিও) ◈ শরীয়তপুরের জাজিরায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২, পুড়ল ১৩ মোটরসাইকেল

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০২:২৫ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত

কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের পর সার্ভের কাজ চলার সময় বিস্ফোরণে বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাত কর্মী দগ্ধ ও আহত হয়েছেন। তাদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বাকি তিনজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হচ্ছে।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম। তার ভাষ্য, সম্প্রতি ওই স্থানের আগুন নেভানোর পর গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণে সার্ভের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।

দগ্ধ ও আহতদের মধ্যে আছেন বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন। ঘটনার পর তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসকরা। অন্য তিনজন চিকিৎসাধীন।

এর আগে গত ২৭ নভেম্বর প্রায় এক মাস ধরে জ্বলতে থাকা ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর গ্যাসের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সার্ভের কাজ শুরু করে বাপেক্সের বিশেষজ্ঞ দল। সেই কাজ চলাকালেই রবিবার বিস্ফোরণের ঘটনা ঘটে।

গত ২৭ অক্টোবর ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় মাটির নিচ থেকে হঠাৎ গ্যাস উদ্‌গীরণ শুরু হয়। পরে নির্গত গ্যাস বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে আগুন ধরে যায়। এরপর টানা প্রায় এক মাস ওই স্থানে আগুন জ্বলতে থাকে।

  • সর্বশেষ