শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:২৭ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদে আপত্তি ছিল: মাহফুজ আলম (ভিডিও)

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ভেতরে বিরোধিতা বা আপত্তি ছিল বলে জানিয়েছেন মাহফুজ আলম। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, আওয়ামী লীগকে সরাসরি দল হিসেবে নিষিদ্ধ না করে কেবল দলটির 'কার্যক্রম নিষিদ্ধ' করার পেছনে আইনি ও ধারাগত একটি সূক্ষ্ম পার্থক্য বা ফাঁকফোকর রাখা হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিষিদ্ধের পটভূমি, আইনি প্রক্রিয়া এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকারে মাহফুজ আলম জানান, এ বিষয়ে সরকারের কোনো একক বা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ছিল না। উপদেষ্টা পরিষদের আলোচনায় কেউ কেউ অবশ্যই এর বিরোধিতা করেছিলেন। বিশেষ করে ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়টিতে আপত্তি এসেছিল।

তিনি আরও জানান, প্রথমে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর যমুনার সামনে হাসনাত আবদুল্লাহসহ আন্দোলনকারীদের বিক্ষোভের মুখেই মূলত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসে। সরকার ইচ্ছা করে আন্দোলন করিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে—এমন ধারণা নাকচ করে দিয়ে তিনি বলেন, আন্দোলনের চাপের মুখেই বিষয়টি সামনে আসে।

নিষিদ্ধের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে মাহফুজ আলম বলেন, জামায়াতকে যখন নিষিদ্ধ করা হয়েছিল, তখন সন্ত্রাসবিরোধী আইনে সরাসরি দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সরাসরি দল নিষিদ্ধ না করে 'কার্যক্রম নিষিদ্ধ' করা হয়েছে। এই আইনি ফাঁকফোকর রাখার ফলে আওয়ামী লীগ এখন দেশের বাইরে গিয়ে "আমাদের দল নিষিদ্ধ করা হয়েছে"—এমন কথা বলার সুযোগ পাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

Advertisement

আওয়ামী লীগ ও জামায়াতের সাংগঠনিক কাঠামোর তুলনা করে মাহফুজ আলম বলেন, জামায়াতের পুরো কাঠামোটি আদর্শিক হলেও আওয়ামী লীগের পুরো বডি আদর্শিক নয়। আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি হলো শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের প্রতি এক ধরনের আবেগ এবং রাজতান্ত্রিক মানসিকতা।

নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার (১৯৫৪ সালে মুসলিম লীগের মতো) সুযোগ ছিল কি না—এমন প্রশ্নে তিনি বলেন, নিষিদ্ধ করার কারণে তারা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভিকটিম কার্ড' খেলার সুযোগ পাচ্ছে এবং ৭০-৮০ শতাংশ ভোট পাওয়ার দাবি করছে। তবে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে ভোটার উপস্থিতির প্রকৃত চিত্র তুলে ধরে তিনি দাবি করেন, দেশে আওয়ামী লীগের আদর্শিক বা সুবিধাভোগী সমর্থক ১০ থেকে ১৫ শতাংশের বেশি নয় এবং জনসমর্থনের জায়গায় দলটি আর আগের অবস্থানে নেই।

সূত্র: Channel 24

  • সর্বশেষ