শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ ◈ সোমবার জাপানি কনসোর্টিয়ামের সাথে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি, ২০২৮-এর ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ অপারেশন ◈ পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নিষিদ্ধ আ.লীগের তাণ্ডব, ৫ শতাধিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:২৮ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৫:২৮ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে

স্পোর্টস ডেস্ক: ক্রাইস্টচার্চ টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে আরও শক্তভাবে বসেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে স্বাগতিকরা এগিয়ে গেছে ২৪৩ রানে। ফলে ম্যাচের বাকি দুই দিনে ভারতের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

দিনের শুরুতে ৬ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাট করতে নামে ভারত। ব্যাট হাতে দলের হয়ে একাই লড়াই করেছেন ধ্রুব জুরেল। দলের বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে খেললেন ৮৮ রানের দুর্দান্ত ইনিংস। জুরেলের দৃঢ়তায় শেষ পর্যন্ত ২৪৬ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। প্রথম ইনিংসে ৩৫৬ রান করা নিউজিল্যান্ড পায় ১১০ রানের গুরুত্বপূর্ণ লিড। -- ডেইলি ক্রিকেট

দিনের প্রথম সেশনে আগ্রাসী বোলিংয়ের মুখে পড়েও দারুণ প্রতিরোধ গড়েন জুরেল ও আকাশ দীপ। অষ্টম উইকেটে দুজনের ৪৬ রানের জুটি ভারতকে লড়াইয়ে ফেরার আশা দেখায়। ৫২ বলে ২৯ রান করে আউট হন আকাশ। তবে অন্য প্রান্তে অবিচল ছিলেন জুরেল। মধ্যাহ্নবিরতির আগে ৫৫ রানে অপরাজিত থাকা এই ব্যাটার শেষ পর্যন্ত খেলেন ১৮০ বলে ৮৮ রানের ইনিংস। তাঁর ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা।

নবম উইকেটে গুরনুর ব্রারের সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন জুরেল। পরে জসপ্রিত বুমরাহকে নিয়ে আরও ১৯ রান যোগ করেন। তবে কাইল জেমিসনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে থামে তাঁর লড়াই। জেমিসন নেন চার উইকেট।

Advertisement

জবাবে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করেন ডেভন কনওয়ে। টম ল্যাথামকে বুমরাহ ফিরিয়ে দিলেও কনওয়ে ও হেনরি নিকোলস গড়েন ৪১ রানের জুটি। পরে নিকোলসকে ফেরান বুমরাহ। এরপর কনওয়ে ও রাচিন রবীন্দ্রের ব্যাটে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

৫১ রান করে কনওয়ে ফিরলেও অপরাজিত থাকেন রবীন্দ্র (৪২) ও ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন ৪০ রানের জুটিতে দিন শেষ করে স্বাগতিকরা।

এদিকে, ম্যাচ চলাকালীন সময়ে আকাশ দীপ কনকাশনে আক্রান্ত হওয়ায় তাঁর বদলি হিসেবে টেস্টে ভারতের প্রথম কনকাশন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন প্রসিদ্ধ কৃষ্ণা।

  • সর্বশেষ