শিরোনাম
◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ ও আহত ◈ ফজরের নামাজে মসজিদে উপচে পড়া ভিড়, আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে ‘মেন অব ফজর’ উদ্যোগ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণ জানতে ১ থেকে ১০ শতাংশ পাস করা ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

রোববার বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ১ থেকে ১০ শতাংশের মধ্যে রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের বিষয়ে সুস্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে হবে। কাম্য পর্যায়ে শিক্ষার্থী পাস না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে আগামী ৩ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে অধ্যক্ষদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বোর্ড জানিয়েছে, ফল বিপর্যয়ের কারণ পর্যালোচনার জন্য নির্ধারিত দিনে অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও শিক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এসব নথিপত্রসহ উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পাসের হার প্রত্যাশিত পর্যায়ে না পৌঁছানোর কারণ লিখিতভাবে তুলে ধরতে হবে।

এর আগে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় শতভাগ ফেল করা (শূন্য পাস) ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ঢাকা শিক্ষা বোর্ড। এবার ১ থেকে ১০ শতাংশ পাস করা আরও ২২টি প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা তলব করা হলো।

  • সর্বশেষ