শিরোনাম
◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী ◈ পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা, তরুণীর মরদেহ ফেলে পালালেন চালক ◈ পদ্মা সেতু এলাকায় সংঘর্ষের পর পরিস্থিতি শান্ত, সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:১৮ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল

ওড়ার ঠিক আগ মুহূর্তে হঠাৎ চাকার কাছ থেকে ধোঁয়া উড়তে দেখে ছড়াল আগুনের আতঙ্ক; যাত্রীদের নামিয়ে আনা হলো দ্রুত; বাতিল হলো ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি ফ্লাইট। ঢাকার শাহজালাল বিমানবন্দরে আজ রবিবার বিকালে দেখা যায় এমন দৃশ্য। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

যান্ত্রিক ত্রুটির কারণে এই সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফ্লাইটের যাত্রীদের আরেকটি উড়োজাহাজে জেদ্দা পাঠানোর ব্যবস্থা করেছে তারা। বিকাল ৪টা ১০ মিনিটে বিএস-৩৬১ ফ্লাইটটির ঢাকা থেকে জেদ্দার পথে ওড়ার কথা। তার ঠিক আগ মুহূর্তে ঘটে অঘটন।

আগামীর সময়ের কাছে আসা একটি ভিডিওতে দেখা যায়, যাত্রীরা আতঙ্কিত হয়ে উড়োজাহাজ থেকে নেমে আসছেন। চাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। সেখানে পানি ঢালছেন কর্মীরা। এসময় উড়োজাহাজটিতে থাকা চার শতাধিক যাত্রীকে নামিয়ে টার্মিনালে নেওয়া হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা।

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন এক বার্তায় বলেছেন, ওড়ার আগে শেষ মুহূর্তে ফ্লাইটটির ক্যাপ্টেন উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি বুঝতে পারেন। পরে তিনি উড্ডয়ন না করার সিদ্ধান্ত নেন।

Advertisement

‘এরপর উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় নিয়ে জরুরি ভিত্তিতে যাত্রীদের নামিয়ে আনা হয়। সব যাত্রীকে নিরাপদে নামানো সম্ভব হয়েছে। তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন।’

ইউএস-বাংলা এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ইন্সট্রুমেন্ট ইনডিকেশন মিসম্যাচ’ হওয়ার কারণে ককপিটে যান্ত্রিক ত্রুটির নির্দেশনা আসার সঙ্গে সঙ্গেই পাইলট যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেন। সব প্রক্রিয়া মেনে রানওয়ে থেকে পার্কিং এরিয়াতে নিয়ে এসে যাত্রীদের উড়োজাহাজ থেকে দ্রুত নামানো হয়।

উড়োজাহাজের কোথাও আগুন লাগেনি বলে দাবি করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। ধোঁয়া নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শেষ মূহূর্তে উড্ডয়ন বাতিল করার কারণে রানওয়ে এবং চাকার অতিরিক্ত ঘর্ষণের ফলে ধোঁয়ার সৃষ্টি হয়। এয়ারক্রাফটের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার বা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।’

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র রিয়াজ উদ্দিনও বলেন, ‘এ ঘটনায় অগ্নিকাণ্ডের কোনো বিষয় জড়িত নয়। জরুরি ব্রেকিংয়ের কারণে চাকার সঙ্গে রানওয়ের ঘর্ষণে কিছুটা ধোঁয়া দেখা গিয়ে থাকতে পারে।’

উড়োজাহাজটিতে কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, তা কারিগরি দলের পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে, বলেছেন তিনি। ফ্লাইটটির যাত্রীরা বিমানবন্দরের টার্মিনালে রয়েছে জানিয়ে ইউএস-বাংলার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছুক্ষণের মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের আরেকটি উড়োজাহাজ ওই ফ্লাইটের যাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে রওনা হবে।

  • সর্বশেষ