শিরোনাম
◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের ◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:২৯ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক

ছবি: বার আউলিয়া হাইওয়ে থানার ফেসবুক থেকে নেওয়া

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে চট্টগ্রামের ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন দলটির কয়েকজন নেতা-কর্মী।

গতকাল শনিবার রাতে ধারণ করা ওই ঘটনার একটি ভিডিও শেয়ার করা হয়েছে চট্টগ্রামের বার আউলিয়া হাইওয়ে থানার ফেসবুক আইডি থেকে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের মুখে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য এস এম আল মামুনের নামও শোনা যায়।

থানার ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশের বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি ইলিয়াস খানের সহজ উত্তর, ‘ভুলবশত ভিডিওটি ফেসবুকে আপলোড হয়ে গেছে।’ তিনি বললেন, ‘আমি চট্টগ্রাম আদালতে ছিলাম। কাজের ফাঁকে ভুল করে ভিডিওটি আপলোড হয়ে গেছে।’

তবে ওসির এমন বক্তব্যের পরও ভিডিওটি আপলোডের প্রায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও থানার ফেসবুক আইডি থেকে সেটি সরানো হয়নি। পুলিশের একটি সরকারি থানার ফেসবুক আইডিতে এমন ভিডিও প্রকাশ এবং দীর্ঘ সময় ধরে তা বহাল থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ