শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অপ্রতিম হত্যা : অপ্রাপ্তবয়স্ক দুই কিশোর আসামির ভার্চুয়ালি অভিযোগ গঠন

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলায় ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। তবে বিচারক অনুপস্থিত থাকায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি।
রোববার কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. ইয়াসির আরাফাত এ আদেশ দেন। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। একই দিন মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিনও নির্ধারণ করা হয়েছে।

শুনানি শেষে সরকারি কৌঁসুলি (পিপি) মো. বদিউল আলম সুজন সাংবাদিকদের জানান, অপ্রাপ্তবয়স্ক দুই আসামি গাজীপুরের শিশু-কিশোর সংশোধনাগারে থাকায় তাদের আদালতে সশরীরে হাজির করা সম্ভব হয়নি। পরে ভার্চুয়ালি উপস্থিতির মাধ্যমে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

অপ্রতিমের বাবা ও মামলার বাদী কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, মামলার বিচারিক কার্যক্রমের অগ্রগতিতে তিনি সন্তুষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য তিন মাসের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করার যে আশ্বাস দিয়েছিলেন, সেই অনুযায়ী বিচারপ্রক্রিয়া এগিয়ে যাবে বলে তিনি আশা করেন। প্রচলিত আইনে আসামিদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মায়ের আইফোন দিয়ে ছবি তুলতে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। ওই দিনই সদর দক্ষিণ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটসংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন অপ্রতিমের বাবা। গত ২০ অক্টোবর কুমিল্লার আদালতে মামলার অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে চারজনকে অভিযুক্ত করা হয়। তাঁরা হলেন সাইফুল ইসলাম ওরফে তুহিন (১৯), মো. সিয়াম (১৯) এবং ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোর।

অভিযোগপত্রভুক্ত দুই কিশোর বর্তমানে গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে রয়েছে। নিহত অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

  • সর্বশেষ