শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ১৫ লিটার চোলাইমদসহ একজন গ্রেফতার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বসতবাড়ির সামনে বিক্রির সময় ১৫ লিটার চোলাইমদসহ মহিদুল ইসলাম (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার সান্দিড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহিদুল ইসলাম আদমদীঘির সান্দিড়া গ্রামের সরফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত শনিবার রাতে সান্দিড়া গ্রামে মহিদুল ইসলাম নামের ওই ব্যক্তি তার বাড়ির সামনে পাকা রাস্তার ওপর মদ বিক্রি করছে। এমন সংবাদের ভিক্তিতে সান্তাহার ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মহিদুল ইসলামের হেফাজত থেকে ১৮ বোতলে মোট ১৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মহিদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু করে গতকাল রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ