শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাতকে ২৬৪ কোটি টাকার সড়ক প্রকল্পে নিরাপত্তার ঘাটতিতে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

নুর উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি : ছাতকে প্রায় ২৬৪ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন দুটি সড়ক উন্নয়ন প্রকল্পে নিরাপত্তাব্যবস্থার ঘাটতিতে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, অরক্ষিত নির্মাণসামগ্রী, বেরিয়ে থাকা রড এবং সতর্কতামূলক সাইনবোর্ড ও ব্যারিকেডের অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহন ও পথচারীরা।

জানা যায়, ছাতক থেকে গোলচত্বর পর্যন্ত তিন কিলোমিটার চার লেন সড়ক নির্মাণে ব্যয় হচ্ছে ১০০ কোটি টাকা। কাজটি করছে এমএম বিল্ডার্স। অন্যদিকে গোলচত্বর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত ১০ কিলোমিটার সড়ক প্রশস্তকরণে ব্যয় হচ্ছে ১৬৪ কোটি টাকা। কাজ করছে ওটিবিএল।

ছাতক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এবং ঝাওয়া এলাকাসহ বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি গর্তে পড়ে দৈনিক মানবকণ্ঠের ছাতক প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। কয়েক দিন আগে ঝাওয়া এলাকায় শাফি নামের এক দুবাই প্রবাসীও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন।

এমএম বিল্ডার্সের প্রকল্প ব্যবস্থাপক রাহাত আহমদ বলেন, নিরাপত্তাব্যবস্থা ও গর্ত ভরাটের ব্যবস্থা নেওয়া হবে।

ওটিবিএলের প্রকল্প ব্যবস্থাপক সজল আহমদ বলেন, দুই দিন আগে ওয়ার্ক অর্ডার পেয়েছেন। রোড সাইনসহ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাদাৎ হোসেন বলেন, গর্তগুলো শিগগিরই ভরাট করা হবে। 

  • সর্বশেষ