শিরোনাম
◈ বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত! ◈ আওয়ামী লীগের লকডাউন ঘিরে চট্টগ্রামে সড়কে আগুন, থানার ফেসবুকে ভিডিও প্রকাশ নিয়ে বিতর্ক ◈ দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ শেখ মোহাম্মদের ◈ ডিসেম্বরে চালু হচ্ছে চট্টগ্রামের ৩ বড় প্রকল্প, কমবে যানজট-জলাবদ্ধতা ◈ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের অব্যবহৃত জমিতে ৫৪৬১ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা বাংলাদেশের ◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৬, ০৯:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে পোশাকশ্রমিকদের বিক্ষোভে যেভাবে লাভবান হচ্ছে ভারত!

এনডিটিভির প্রতিবেদন: বেতন বৃদ্ধির দাবিতে বাংলাদেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের চলমান বিক্ষোভে বিশ্বখ্যাত ব্র্যান্ড এইচঅ্যান্ডএম, প্রাইমার্ক এবং ইউনিক্লোর মতো প্রতিষ্ঠানের পোশাক উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত বুধবার সরকার ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর ঘোষণা দিলেও এখনো অচলাবস্থা কাটেনি।

শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির মুখে সরকার ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে। তবে এরপরও বহু কারখানা বন্ধ থাকায় বিশ্বজুড়ে পোশাক সরবরাহে বড় ধরনের বিলম্ব ঘটছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের এই অস্থিরতার সুযোগে বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলো এখন প্রতিবেশী ভারতের দিকে ঝুঁকছে।

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে পরিচিত তৈরি পোশাক ও বস্ত্র খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন এবং এ খাত থেকে বছরে প্রায় ৪ হাজার কোটি মার্কিন ডলার আয় হয়, যা দেশের মোট জিডিপির ১০ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান অস্থিরতায় ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে, যার বড় একটি অংশই গেছে ভারতে।

বাংলাদেশের তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-ও ক্রয়াদেশ সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সংগঠনটির এক জরিপে দেখা গেছে, অস্থিরতার কারণে মাত্র ১৮ দিনে এ খাতে ৪২ কোটি ৮০ লাখ ডলারের উৎপাদন ক্ষতি হয়েছে এবং ক্রেতারা প্রায় ৫ কোটি ৯০ লাখ পিস নিশ্চিত হওয়া পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন।

Advertisement

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রতিযোগিতার বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশের সাথে প্রতিযোগিতায় সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে ভারত ও পাকিস্তান। তবে অবকাঠামোগত দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে।

ভারতের নিজস্ব তুলা ও যন্ত্রপাতি রয়েছে, গভীর সমুদ্রবন্দর থাকায় তাদের ট্রান্সশিপমেন্টের প্রয়োজন হয় না এবং পণ্য পৌঁছাতে সময়ও কম লাগে। এছাড়া ভারতে কোনো শ্রম অসন্তোষ নেই এবং দেশটি সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করেছে, যা তাদের বাড়তি সুবিধা দিচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ সরকার রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার খবরটি নাকচ করে দিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এ ধরনের প্রতিবেদনকে বিভ্রান্তিকর আখ্যা দিয়ে বলেছেন, সরকারকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ প্রচারণা চালানো হচ্ছে। তার দাবি, সরকার আলোচনার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে।

চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে। ২০২৪ সালে এ খাত থেকে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ৩ হাজার ৮৪৮ কোটি ডলার, যার মধ্যে নিটওয়্যার থেকে এসেছে ২ হাজার ৫২ কোটি ডলার এবং ওভেন পোশাক থেকে ১ হাজার ৭৯৫ কোটি ডলার।

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এখনো বাংলাদেশের সবচেয়ে বড় বাজার, যার পরই রয়েছে যুক্তরাজ্য ও কানাডা। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের জার্মানি, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ইতালি ও ডেনমার্কের মতো ঐতিহ্যবাহী বাজারগুলোতে বাংলাদেশের শক্ত উপস্থিতি থাকলেও চলমান এই শ্রম অসন্তোষ এখন সেই বাজার ও ক্রেতাদের ধরে রাখার ক্ষেত্রে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

  • সর্বশেষ