শিরোনাম
◈ ‌লিগ কাপ থে‌কে বিদায় নি‌য়ে ৫০ বছর আগের দুঃসহ স্মৃতি ফিরিয়ে আনলো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ তিন বছর পর আইপিএলের নিলাম ফিরছে ভারতে, ডিসেম্বরে হবে ক্রিকেটারদের কেনাবেচার প্রতিযোগিতা ◈ জাতিসংঘ অধিবেশন: এবারও মাহমুদ আব্বাসকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র ◈ ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনে ৪ হাজার টন ডিজেল এলো বাংলাদেশে ◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৩ সকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিটারসেনের মতো জিনিয়াসও ব্রুকের প্রতিভার কাছাকাছি আসতে পারবে না

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ক্রিকেটে হ্যারি ব্রুককে ঘিরে প্রত্যাশা দিন দিনই বাড়ছে। ব্যাট হাতে তার আগ্রাসী মানসিকতা, শট খেলার বৈচিত্র্য আর পরিস্থিতি অনুযায়ী দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা মুগ্ধ করছে সতীর্থ থেকে শুরু করে ক্রিকেটবিশ্লেষকদেরও। এবার ব্রুকের প্রতিভার প্রশংসায় আরও এক ধাপ এগিয়ে গেলেন বেন স্টোকস।

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করার পর ব্রুককে নিয়ে এমন মন্তব্য করেছেন স্টোকস, যেখানে তিনি তুলনা টেনেছেন ইংল্যান্ডের সাবেক তারকা কেভিন পিটারসেনের সঙ্গেও। স্টোকসের মতে, পিটারসেনের মতো অসাধারণ প্রতিভাবান ক্রিকেটারও ব্রুকের প্রতিভার ধারেকাছেও আসতে পারবেন না। -- ডেইলি ক্রিকেট

স্টোকস বলেন, আমার মনে হয় না যে, প্রতিভার দিক থেকে কেপির (কেভিন পিটারসেন) মতো জিনিয়াসও হ্যারি ব্রুকের প্রতিভার কাছাকাছি আসতে পারবে।

শুধু প্রতিভার প্রশংসাই নয়, ব্রুকের মতো ক্রিকেটারদের স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়ার পক্ষেও কথা বলেছেন স্টোকস। তার মতে, এমন প্রতিভাবান ক্রিকেটাররা যেভাবে ক্রিকেটকে দেখেন, সেটিকে সবসময় প্রচলিত মানদণ্ডে বিচার করা ঠিক নয়।

স্টোকস আরও বলেন, ‘এই ধরনের ক্রিকেটার যারা, তাদের ধরনটা যেমন, সেটি নিয়ে তাদের ভালো-মন্দ সব দিনেই প্রশংসা করা কি সত্যিই এত কঠিন? পাশাপাশি, এমন সব কাজের জন্য তাদের তিরস্কার করা বন্ধ করাও কি কঠিন, যা আমরা কোনোদিন, কোনোদিন, কোনোদিন করার কথা ভাবতেও পারি না, কারণ সেভাবে চিন্তা করার মতো যোগ্যতা আমাদের নেই?’

ব্রুকের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন স্টোকস। তিনি বলেন, 'তুমি একদম একটা ফ্রিক, হ্যারি। তোমার খেলা দেখাটা দারুণ। ব্রুককে স্টোকস যার সাথে তুলনা করেছেন সেই পিটারসেনের সামনেই দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ইংলিশ এই ক্রিকেটার।

  • সর্বশেষ