শিরোনাম
◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ ◈ অনিশ্চিত অজিত দোভালের ঢাকা সফর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৬, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ

স্পোর্টস ডেস্ক : ‌শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে তিন ম‌্যাচের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জে এক ম‌্যাচ হা‌তে‌ রে‌খেই সি‌রিজ হার‌লো বাংলা‌দেশ। এর আ‌গে লাল সবু‌জের দল ওয়ান‌ডে সি‌রিজও হা‌রে লঙ্কান‌দের কা‌ছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেটে বাংলাদেশ নারী দল হারে ২১ রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে নিগার সুলতানা জ্যোতির দল। 

প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন হার্শিতা সামারাবিক্রামা। ২৯ বলে ৪৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান (৩৭ বলে) আসে অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাটে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আকতার ও রিতু মনি। 

বাংলাদেশ শুরুটা ভালো করলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। ওপেনিংয়ে ৪৬ রান তোলা দলটি তাই থামে ১৩৩ রানেই। সর্বোচ্চ ৪৪ রান করেন শারমিন আক্তার সুপ্তা। তবে এই রান করতে ৪৭ বল খরচ করেন তিনি। দুই ওপেনার দিলারা ও জুয়াইরা ফেরদৌস যথাক্রমে ২৩ ও ২৯ রান করেন।

  • সর্বশেষ