শিরোনাম
◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিত‌লেই সি‌রিজ বাংলাদেশের, বৃ‌ষ্টি বাধা হ‌য়ে দাঁড়া‌তে পা‌রে

নিজস্ব প্রতি‌বেদক: বাংলা‌দেশ দ‌লের প্রতি‌টি খে‌লোয়া‌ড়ের ম‌ধ্যে দারুণ আত্ন‌বিশ্বাস। নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে ওয়ান‌ডে সি‌রিজ জ‌য়ের পর টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে দারুণ এক জয় পায় লাল সবু‌জের দল। আজ বুধবার তিন ম‌্যাচ সি‌রি‌জের দ্বিতীয় ম‌্যাচ জিত‌লেই নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সি‌রিজ ঘ‌রে তুল‌বে বাংলা‌দেশ।

 চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। প্রথম ম্যাচে জয়ের রেশ কাটেনি এখনও। আজ তাই অনুশীলন করেনি বাংলাদেশ। বৃষ্টিস্নাত দিনে কিউইরা নিজেদের ঝালিয়ে নিয়েছে চট্টগ্রামের ইনডোরে। তাদের সামনে বিলাসিতার সুযোগ নেই। জিততেই হবে, নয়তো হারাতে হবে সিরিজ। ওয়ানডের পর টি-টোয়েন্টির সিরিজও হাতছাড়া করতে চায় না সফরকারীরা। তারা তাই মরণকামড় দিতে চাইবে।

বাংলাদেশ নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। চেনা কন্ডিশন, চেনা মাঠ।, চেনা দর্শক। এসবের সঙ্গে আছে প্রথম ম্যাচের রেকর্ড গড়া জয়। সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে। ফিল সিমন্সের শিষ্যরা নিশ্চয়ই শেষ টি-টোয়েন্টিকে অলিখিত ফাইনালে রূপ দিতে চাইবেন না।

বাংলাদেশ দলে চোটের সমস্যা নেই। উইনিং কম্বিনেশন না ভাঙলে সম্ভাবনা নেই একাদশে পরিবর্তন আসার। আর সিরিজ জয়ের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে কেউই চাইবে না এক্সপেরিমেন্ট করতে। চট্টগ্রামের ব্যাটিং পিচে দর্শকরা আবারও ঝড় দেখার অপেক্ষায়। চট্টগ্রামের আবহাওয়া দিচ্ছে প্রাকৃতিক ঝড়ের শঙ্কা। বৃষ্টি কার‌ণে খেলা মাঠে গড়ায় কি না তা নি‌য়ে শঙ্কা থে‌কেই যায়।

  • সর্বশেষ