শিরোনাম
◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক  ◈ বিশ্বের ১১৪ দেশের স্কুলে মোবাইল নিষিদ্ধ, বাংলাদেশে কী হবে? ◈ মালয়েশিয়ার হালাল মেলায় বড় সাফল্য, ২০ লাখ ডলারের অর্ডার পেল বাংলাদেশি প্রতিষ্ঠান ◈ কয়লাভিত্তিক প্রকল্পে চীনের ‘না’, ঝুলে আছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ◈ মুক্তিপণ থেকে প্রতিশোধ, নানামুখী কারণে বাড়ছে অপহরণ

প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:০২ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ছবি তোলার জন্য ভ‌ক্তের কা‌ছে টাকা চাইলেন বৈভব!

স্পোর্টস রি‌পোর্ট: আইপিএল মাতিয়ে দিচ্ছে ১৫ বছরের বৈভব। খুব স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। এদিকে, বৈভব সূর্যবংশীর সঙ্গে ছবি তুলবে বলে এগিয়ে এসেছিল দুই খুদে সমর্থক। কিন্তু সেই দুই সমর্থককে থামিয়ে দিয়ে টাকা চাইল বৈভব। জানাল, এক–একটি ছবি তুলতে সে ১০০ টাকা করে নেবে। ওই দুই সমর্থক টাকা নিয়ে আসতেই জানা গেল আসল কারণ।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে। একটি ভিডিওয় দেখা গিয়েছে, বৈভবকে দেখে ছবি তোলার জন্য এগিয়ে এসেছিল দুই সমর্থক। তাদের ফিরিয়ে দিয়ে বৈভব জানায়, বিনামূল্যে সে ছবি তুলবে না। বৈভব বলেছে, ‘‌ভাই, আমি টাকা নিই। আমি এখন সত্যি করে তোমাদের বলছি, আমি ১০০ টাকা করে নেব।

বৈভবের কথা শুনে কিছুক্ষণ পর দুই সমর্থক ২০০ টাকা নিয়ে হাজির হয়। তখনই হাসিতে ফেটে পড়ে বৈভব। সে জানায়, দু’জনের সঙ্গে মজা করছে। এর পর ওই দুই সমর্থকের সঙ্গে বেশ কয়েকটি ছবি তোলে সে। বৈভবের কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়ে তার সতীর্থরাও।

আগের ম্যাচে হায়দারাবাদের প্যাট কামিন্সকে প্রথম বলেই ছয় মেরেছিল বৈভব। সেই কামিন্স ম্যাচের পর উচ্ছ্বসিত বৈভবকে নিয়ে। কামিন্স বলেছেন, ‘‌এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার। কী জোরে বল মারে! প্রতিটি বল দূরে দূরে পাঠায়। ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে।

কামিন্স আরও বলেছেন, ‘‌বলের লাইন এবং লেংথ খুব ভাল না হলেই মেরে দেবে। বোলার হিসাবে নিখুঁত হতে হবে। ক্রিকেটজীবনটা যেভাবে শুরু করেছে, এক কথায় দুর্দান্ত। অনেক দূর যাওয়ার সম্ভাবনা রয়েছে ওর মধ্যে। সত্যিই বৈভবের খেলা দেখতে ভাল লাগে। খেলাটা নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে পারে।

  • সর্বশেষ