শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞ, নিহত ৯৫; নিখোঁজ শত শত পর্যটক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত ◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক : ক্লাব টিম টটেনহ্যাম হটস্পার জানিয়েছে, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে (এসিএল) চোট পেয়েছেন তাদের এই ডাচ মিডফিল্ডার। এখন শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হবে তাকে। এসিএল চোট কাটিয়ে পুরোপুরি ফিট হতে বছর খানেকের মতো সময় লাগে। আগামী জুনে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। যেখানে খেলার স্বপ্ন আগেভাগেই শেষ হয়ে গেল ২৩ বছর বয়সী এই ফুটবলারের। বিশ্বকাপের জন্য রোনান্ড কুমানের দলের গুরুত্বপূর্ণ সদস্য মনে করা হচ্ছিল সিমন্সকে। তাকে হারানো নেদারল্যান্ডসের জন্য তাই বড় ধাক্কা।

বিশ্ব মঞ্চে দ্বিতীয়বার খেলার অপেক্ষায় ছিলেন সিমন্স। ২০২২ সালের বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৩৪ ম্যাচ খেলে ছয়টি গোল করেছেন তিনি। গত মাসে সবশেষ দেশের প্রতিনিধিত্ব করেন এই ফুটবলার। প্রিমিয়ার লিগে গত শনিবার উলভারহ্যাম্পটন ওয়ার্ন্ডারার্সের বিপক্ষে টটেনহ্যামের ১-০ গোলে জয়ের ম্যাচে চোট পান সিমন্স। ৬৩তম মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। টটেনহ্যাম সোমবার জানিয়েছে, সিমন্সের ডান হাঁটুতে দ্রুতই অস্ত্রোপচার করা হবে। -- বি‌ডি‌নিউজ

আগামী সপ্তাহে শাভির অস্ত্রোপচার করা হবে। এরপর আমাদের মেডিকেল টিমের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন তিনি। চোট পাওয়ার পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেন সিমন্স।

“মানুষ বলে জীবন নিষ্ঠুর হতে পারে, আজ সেরকমই মনে হচ্ছে। মৌসুমে আমার পথচলা হুট করে থমকে গেল এবং সবকিছু মেনে নেওয়ার চেষ্টা করছি। সত্যি বলতে, ভেঙে পড়েছি… কেবল নিজের দলের হয়ে লড়াই করতে চেয়েছিলাম, কিন্তু সেই সুযোগ আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে...সেই সঙ্গে বিশ্বকাপ খেলার স্বপ্নও। এই গ্রীষ্মে দেশের প্রতিনিধিত্ব করার সম্ভাবনা শেষ হয়ে গেল।

  • সর্বশেষ