শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৮:২৯ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা‌দেশ-নিউজিল্যান্ড টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ সোমবার, লিটনদের ভাবনায় ২০২৮ বিশ্বকাপ

স্পোর্টস‌ ডেস্ক : নানা নাটকীয়তায় সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের। টাইগাররা ছিল দর্শকের ভূমিকায়। তবে ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিতে চান অধিনায়ক লিটন কুমার দাস।

সোমবার (২৭ এপ্রিল) প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে রোববার সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন দাস। সেখানে নিজেদের লক্ষ্য, দলের অবস্থা, পরিকল্পনাসহ নানা বিষয় নিয়ে কথা বলেন টাইগারদের টি-টোয়েন্টি কাপ্তান।

লিটন বলেন, আমাদের আসল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি এশিয়াতে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) না। সেভাবেই চিন্তাভাবনা করব। যেহেতু আমাদের বন্ডিং হয়েছিল খুবই ভালো। শেষ বিশ্বকাপেও (২০২৬) ভালো প্রস্তুতি ছিল। চেষ্টা করব দলটাকে যেন সেখান থেকেই ভালো করে ধরে রাখা যায়।

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাহিদ রানা-মুস্তাফিজুর রহমানকে ছাড়াই খেলবে বাংলাদেশ। তারকা দুই পেসারকে দেওয়া হয়েছে বিশ্রাম।

এই প্রসঙ্গে লিটন বলেন, ‘বোলারদের জন্য খুবই সহজ ব্যাপারটা, রোটেট করে খেলানো। আপনারাও জানেন যে দুজন (রানা এবং মোস্তাফিজ) নেই। তারা বাংলাদেশের জন্য বড় সম্পদ। আমি চাই না তারা টানা ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। সামনে আমাদের ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টেও আছে। এদিক দিয়ে চিন্তা করেই পরিবর্তন আনা হয়েছে। যেহেতু বিশ্বকাপ অনেক দেরি, প্লেয়ারদের ম্যাচ খেলানোর একটা ভালো সুযোগ আছে।

ব্যাটিং অর্ডার নিয়ে খুশি লিটন। মনে করিয়ে দিলেন ব্যাটিং অর্ডারে খেলেন ৬জন জেনুইন ব্যাটার। এছাড়াও সাইফউদ্দিন ও সাকলাইন দলে যোগ হওয়ায় ৳শক্তি বেড়েছে আরও কিছুটা। রিশাদ হোসেন ও শেখ মাহেদীর ব্যাট হাতে অবদানের কথাও তুলে ধরলেন টাইগারদের টি-টোয়েন্টি কাপ্তান।

লিটন বলেন, ওভারঅল ভালো। আমার কাছে মনে হয় যে আমাদের এই সাইডটাতে জেনুইন ছয়টা ব্যাটসম্যান অলওয়েজ খেলে। সাথে আপনারা জানেন রিশাদ এবং শেখ মাহেদী দুজনেই ব্যাটিং করতে পারে। এবং পেস বোলারদের ভেতরে সাকিব আছে, সাইফউদ্দিন আছে। সাকলাইনও এখন নতুন জয়েন হয়েছে। তো ওভারঅল খুবই একটা ব্যালেন্সড সাইড আমার কাছে মনে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়