শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০১:২৭ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়ান বিচ গেমস কাবাডির সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : চীনের সানিয়ায় এশিয়ান বিচ গেমস কাবাডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ নারী দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় লাল-সবুজ প্রতিনিধিদের। তবে এই হারের পরও গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে রোববারই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা। স্থানীয় সময় বিকেল চারটায় আর বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচ।

শুরু থেকেই ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধে দুই দলই একে অপরকে এক বিন্দু ছাড় দেয়নি।
বিরতিতে যাওয়ার সময় নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬।  মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যা নেপাল।

গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। কাবাডিতে ভারত ঐতিহ্যগতভাবেই শক্তিশালী দল, তবে বিচ কাবাডিতে বালুর ওপর কৌশলী লড়াইয়ে বাংলাদেশও অন্যতম সেরা প্রতিযোগী।

  • সর্বশেষ