শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ০৫:৪৮ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

লিগ শিরোপা জ‌য়ের কাছাকা‌ছি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক :  জ‌য়ের জন‌্য লড়াইয়ে পি‌ছি‌য়ে ছি‌লো না গেতাফ, কিন্তু দুর্বল ফি‌নি‌শিং‌য়ে তারা গন্ত‌ব্যে পৌঁছা‌তে পা‌রে‌নি।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রা‌তে কলিসিয়ামে স্বাগতিক গেতাফেকে ২-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা। ম্যাচের দুই অর্ধে গোল দুটি করেন ফেরমিন লোপেজ ও মার্কাস রাশফোর্ড।

এই জয়ে ৩৩ ম্যাচ শেষে ২৮ জয় ও ১ ড্রয়ে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে গেছে হ্যান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে রিয়ালের সংগ্রহ ৭৪ পয়েন্ট। অর্থাৎ লিগে বাকি ৫ ম্যাচের ২টিতে জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। গেতাফে ৩৩ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।

চোট পাওয়া রাফিনিয়া ও লামিনে ইয়ামালকে ছাড়াই খেলতে নামা বার্সেলোনা গেতাফের মাঠে আধিপত্য দেখিয়েছে। ৭৬ শতাংশ বল পজেশন রেখে ১০টি শট নিয়েছে কাতালানরা, যার ৪টি লক্ষ্যে ছিল। গেতাফের ৩টি শটের একটি লক্ষ্যে ছিল।

প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করার পর যোগ করা সময়ে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সেলোনা। বার্সাকে এগিয়ে দেন ফেরমিন লোপেজ। মাঝমাঠে ট্যাকল করে বল উদ্ধার করে পাস বাড়ান পাউ কুবার্সি। এরপর পেদ্রি রক্ষণচেরা পাস বাড়ান ডি-বক্সে। কিছুটা এগিয়ে আড়াআড়ি শটে বল জালে পাঠান লোপেজ।

দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বার্সা। ৭৪ মিনিটে এমন একটি সুযোগ থেকেই ব্যবধান দ্বিগুণ করেন রাশফোর্ড। পাল্টা আক্রমণ থেকে লেভানদোভস্কির বাড়ানো বল অনেকটা এগিয়ে গোলরক্ষকের পাস দিয়ে জালে জড়ান রাশফোর্ড।

  • সর্বশেষ