শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬, ১২:০৭ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

পারলো না বাংলাদেশ নারী দল, সিরিজ জিত‌লো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : রাজশাহীতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ নারী দলকে ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। সিরিজ নির্ধারণী এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ৭ উইকেট ও ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

রাজশাহীতে তৃতীয় ওয়ানডে ছিল অলিখিত ফাইনাল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- এই তিন বিভাগেই ব্যর্থ নিগার সুলতানা জ্যোতির দল।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা। শারমিন আক্তারও ফিরেছেন বড় ইনিংস খেলতে না পারার হতাশা নিয়ে। তবে খুবই ধীরগতির ব্যাটিং করেছেন অধিনায়ক জ্যোতি। ৯০ বলে তার ব্যাট থেকে এসেছে ৪০ রান।

বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন সোবহানা মোস্তারি। খেলেছেন ৮০ বলে ৮ বাউন্ডারিতে ৭৪ রানের ইনিংস। তাতেই নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে চামারি আতাপাতু ফিরলেও, দুর্দান্ত ব্যাটিং করেছেন বাকিরা। বিশেষ করে ওপেনার হাসিনি পেরেরা টাইগ্রেস বোলারদের তুলোধুনো করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৯৫ রান। ফিফটির দেখা পেয়েছেন ইমেশা দুলানিও। খেলেছেন ৭৯ বলে ৫৬ রানের ইনিংস।

বাংলাদেশের বোলাররা খুব একটা ভালো করতে পারেননি। ১০ ওভারে ৪৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মারুফা আক্তার। অন্য উইকেটটি সোবহানা মোস্তারির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়