শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১১:৩২ রাত
আপডেট : ১২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসম্ভবকে সম্ভব করল পাঞ্জাব, সর্বোচ্চ রান তাড়ায় বিশ্বরেকর্ড

অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয় বিশেষণগুলো আর দেওয়া যাচ্ছে না। কারণ, বোলারদের জন্য আতঙ্কের নাম হয়ে দাঁড়ানো আইপিএলে এখন ২৫০ রান নিয়মিতই দেখা যায়। দিল্লি ক্যাপিটালস আজ সেখানে করেছিল আরো ১৪ রান বেশি; মানে ২৬৪!

এর পরও গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছিল না দিল্লিই জিতবে। প্রতিপক্ষের নাম যে পাঞ্জাব কিংস! বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার এই দল ২০২৪ সালের এপ্রিলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান সফলভাবে তাড়া করেছে, যা আইপিএল ইতিহাসে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড।

দুই বছর পর আরেক এপ্রিলে আজ নিজেদের রেকর্ডটাকেই ছাড়িয়ে গেল পাঞ্জাব কিংস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে স্বাগতিকদের দেওয়া ২৬৫ রানের লক্ষ্য ৭ বল ও ৬ উইকেট বাকি রেখে তাড়া করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন কিংবদন্তি রিকি পন্টিংয়ের শিষ্যরা। 

এ জয়ে এবারের আইপিএলে অজেয় যাত্রা অব্যাহত রাখল পাঞ্জাব। ৭ ম্যাচে ৬ জয় ও বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচ মিলিয়ে ১৩ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে পাঞ্জাব।

আর এক ম্যাচ জিতলে সবার আগে প্লে অফ পর্বেও উঠে যাবে তারা।

নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রান করেও জিততে না পারায় দিল্লি ক্যাপিটালস ভাগ্য আর ফিল্ডারদের দুষতে পারে। পাঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারে ক্যাচ নিতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান দিল্লির দক্ষিণ আফ্রিকান পেসার লুঙ্গি এনগিডি। তাকে অ্যাম্বুল্যান্সে নেওয়া হয় হাসপাতালে।

দলের অন্যতম সেরা বোলার এনগিডি আজ বোলিং করতে না পারায় দিল্লির অপূরণীয় ক্ষতি হয়েছে। আর তাদের ফিল্ডাররা যেন হাতে মাখন লাগিয়ে এসেছিলেন। মিস করেছেন পাঁচ-পাঁচটি ক্যাচ!

রান তাড়ায় দুই ওপেনার প্রভসিমরান সিং ও প্রিয়াংশ আর্য পাওয়ারপ্লেতে তোলেন ১১৬ রান, যা আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর দ্রুত ৩ উইকেট হারালেও পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার এর কোনো প্রভাব ফেলতে দেননি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৩৬ বলে ৭১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

এর আগে লোকেশ রাহুল ও নীতীশ রানার অসাধারণ ব্যাটিংয়ে ২ উইকেটে ২৬৪ রান করে দিল্লি ক্যাপিটালস। নীতীশ ৯ রানে জন্য সেঞ্চুরি মিস করলেও রাহুল শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ১৫২ রানে অপরাজিত থাকেন।

রাহুলের আগে আইপিএলে দেড়শোর্ধ্ব ইনিংস ছিল মাত্র দুজনের—ব্রেন্ডন ম্যাককালাম (১৫৮*) ও ক্রিস গেইলের (১৭৫*)। তবে ম্যাককালাম ও গেইলের ইনিংস দলকে বিশাল ব্যবধানে জেতালেও রাহুলের ইনিংস বৃথা গেল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়