শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৯ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবাডিতে প্রথম দিন জিত‌লেও আজ পাকিস্তানের কাছে হে‌রে‌ছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চীনের সানিয়াতে চলছে এশিয়ান বিচ গেমস। সেখানে বাংলাদেশের পদকের সম্ভাবনা মূলত কাবাডিতে। গতকাল নারী ও পুরুষ কাবাডি উভয় ইভেন্টে বাংলাদেশ জিতেছিল। আজ (শুক্রবার) পুরুষ ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে ৪৩-৩০ পয়েন্টে হেরেছে তারা। বৃষ্টির জন্য নারী ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়নি। এই ম্যাচটি ২৬ এপ্রিল পুনর্নির্ধারিত হয়েছে। 

গেমসে বাংলাদেশ ডিসিপ্লিনের ফলাফল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে সরবারহ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। চলমান এশিয়ান বিচ গেমসে এখন পর্যন্ত বিওএ আনুষ্ঠানিক কোনো ফলাফলই মিডিয়ায় দেয়নি। এমনকি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কন্টিনজেন্টের ছবিও দেয়নি।

কাবাডি ফেডারেশন অবশ্য গতকাল তাদের নিজস্ব মিডিয়া গ্রুপে বাংলাদেশের ফলাফল দিয়েছিল। আজ পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ হারের পর তারাও নিশ্চুপ। বিগত সময়েও এমন রীতি দেখা গেছে। জয়ের পর তাৎক্ষণিক রেজাল্ট ও ছবি দিলেও হারলে ঘটে বিপরীত চিত্র। খেলাধুলায় হারজিত থাকে। ফলাফল যেটাই হোক সেটা দ্রুত সময় প্রদান করাই প্রকৃত পেশাদারিত্ব। --ঢাকা‌পোস্ট

কাবাডির পাশাপাশি আজ বিচ অ্যাথলেটিক্সে বাংলাদেশের খেলা ছিল। দ্রুততম মানবী সুমাইয়া দেওয়ান হিটেই বাদ পড়েছেন। ১০০ মিটার স্প্রিন্টে তার টাইমিং ৭.৯০ সেকেন্ড। তার হিট থেকে পরের রাউন্ডে যাওয়া দুই অ্যাথলেটের টাইমিং ৭.৫০ ও ৭.৬০ সেকেন্ড। পুরুষ ইভেন্টে আব্দুল মোতালেব ৭.২১ সেকেন্ড টাইমিংয়ে তার ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করেছেন। আট জনের হিটে তিনি ষষ্ঠ হয়েছেন। 

অ্যাথলেটিক্স ফেডারেশনও তাদের গ্রুপে ফলাফল সরবারহ করেছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান সহ-সভাপতি মেজর ইমরোজ আহমেদ (অব)। তিনি আবার গেমসের শেফ দ্য মিশনও। 

উভয় দিক থেকে অলিম্পিকের মাধ্যমে এই গেমসের ফলাফল মিডিয়ায় যথাসময়ে প্রেরণের বিষয়টি নিশ্চিত ও তদারকির দায়িত্ব তার। চীনের সানিয়ায় বিচ গেমসে অলিম্পিকের মহাসচিব, প্রশাসনিক প্রধান মহাপরিচালক ও আরও কয়েকজন এক্সিকিউটিভও রয়েছেন। এরপরেও এখন পর্যন্ত চীন হতে অলিম্পিকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ফলাফল, ছবি কিংবা বার্তা পাঠায়নি মিডিয়া।

নারী কাবাডিতে বাংলাদেশ-নেপাল ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচের ওপর বাংলাদেশের সেমিফাইনাল ও পদক অনেকাংশে নির্ভর করছে। এই ম্যাচের ফলাফলের জন্য মিডিয়ার আগ্রহ ছিল ব্যাপক। গেমসের ওয়েবসাইটে এই ম্যাচের ফলাফল পাওয়া যায়নি। অলিম্পিক ও কাবাডি ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, অতিরিক্ত বৃষ্টির জন্য নারী কাবাডির একাধিক ম্যাচ আজকের পরিবর্তে ২৬ এপ্রিল নির্ধারিত হয়েছে।

  • সর্বশেষ