শিরোনাম
◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২ ◈ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে বড় অভিযানের চিন্তা ◈ এমপি নজরুল রিমান্ডে পুলিশকে যে নতুন তথ্য জানালেন ◈ ঢাকার পাঁচ তারকা হোটেলে কমছে বুকিং, আয়েও বড় ধাক্কা: সংকটে বিলাসবহুল হোটেল ব্যবসা ◈ অবৈধ গাড়ির মালিক পুলিশ-প্রশাসনের লোকজনও, নিয়ন্ত্রণকারীরাই নামান রাস্তায়: পরিবহন মালিকদের অভিযোগ ◈ অনেক কষ্টে ও‌লি‌সের গো‌লে বেলজিয়ামকে হারাল ফ্রান্স ◈ রাড্ডা ও স্টু‌ডিও ভাঙচু‌রে কেউ মামলা করেনি - অজুহাতে পুলিশ কি দায়িত্ব এড়াতে পারে?   ◈ তুরস্কের মাঠে মানচিনির ইতালির জয় ◈ বাংলা‌দে‌শের মারুফা‌কে নি‌য়ে অস্ট্রেলিয়ার বাড়‌তি ভয় ◈ বাংলাদেশের বিপক্ষে সিরিজে অ‌স্ট্রেলিয়া নারী দ‌লে অনিশ্চিত অধিনায়ক 

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৯:৫৯ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কার্টুন দেখে মাঠে নেমে বোলারদের তাণ্ডব দেখান বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক : বয়স মাত্র ১৫। চলনে বলনে এখনো কৈশোরের ছাপ স্পষ্ট। তবে ক্রিকেট মাঠে নামলেই যেন রুদ্রমুর্তি ধারণ করেন বৈভব সূর্যবংশী। বোলারদের রাতের ঘুম রীতিমত হারাম করে দিয়েছেন তরুণ এই ক্রিকেটার। আগামীতে যে বড় তারকা হবেন, তার ছাপ এখনই দেখা যাচ্ছে তার মাঝে।

সূর্যবংশীর হাত থেকে রেহাই পাচ্ছেন না জাসপ্রিত বুমরাহ-জশ হ্যাজলউডের মতো বোলার। ক্রিকেট মাঠে বড় বড় বোলারদের রাতের ঘুম হারাম করে দিলেও, মনের দিক থেকে সূর্যবংশী এখনও কিশোর। ১৫ বছর বয়সী এই ক্রিকেটার মাঠে নামার আগে এখনও নিয়মিত কার্টুন দেখেন। সম্প্রতি আইপিএলের ব্রডকাস্টিং চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে এমনটাই বলেছেন তিনি।

মাঠে আগ্রাসী থাকলেও, মাঠের বাইরে নিজেকে শান্ত রাখেন সূর্যবংশী। এ ব্যাপারে তাকে সাহায্য করে কার্টুন। ‘স্টার স্পোর্টস’কে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, আইপিএলে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন সূর্যবংশী। 

সবচেয়ে কম বলে ৫০০ রান ক্রিকেটা এখন তরুণ এই ক্রিকেটারের। পেছনে ফেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল-বীরেন্দর শেবাগদের মতো তারকাদের।

লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের আগে আইপিএলৈ সূর্যবংশীর রান ছিল ৪৯৮। এদিন ২ রান নিয়ে মাইলফলক স্পর্শ করেন তিনি। আইপিএলে ৫০০ রান করতে তরুণ এই ক্রিকেটার খেলেছেন ২২৭ বল। তার আগে দ্রুততম ৫০০ রান করা ম্যাক্সওয়েল খেলেছিলেন ২৬০ বল। যৌথভাবে তিনে থাকা প্রিয়াংশ আরিয়া ও বীরেন্দর শেবাগের লেগেছিল ২৮০ বল। পঞ্চম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্সের নামান ধীর। ৫০০ রান করতে তিনি খেলেছেন ২৮৩ বল।

  • সর্বশেষ