শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৩:৫৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোচকে হত্যাচেষ্টা, ভার‌তে তিন ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক : ভারতের পুদুচেরি ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএপি) তাদের তিন প্রথম শ্রেণির ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। অভিযোগ উঠেছে, তারা অনূর্ধ্ব-১৯ দলের কোচের ওপর প্রাণঘাতী হামলা ও হত্যাচেষ্টার মতো গুরুতর অপরাধে জড়িত ছিলেন।

২০২৫ সালের ৮ ডিসেম্বরের ঘটনায় নিষেধাজ্ঞার মুখে পড়া তিন ক্রিকেটার হলেন— জে কার্থিয়েয়ান, এ অরবিন্দরাজ এবং এস সান্তোষ কুমারন। তারা তিনজনই ভারতের ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ট্রফি এবং সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পুদুচেরির প্রতিনিধিত্ব করেছেন।

অভিযোগ রয়েছে, পুদুচেরি অনূর্ধ্ব-১৯ দলের কোচ ভেঙ্কটারামনের ওপর এই ক্রিকেটাররা হামলা চালান। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সুযোগ না পাওয়ার ক্ষোভ থেকেই এই হামলার সূত্রপাত বলে জানা গেছে। হামলায় কোচ ভেঙ্কটারামন গুরুতর আহত হন; তার মাথায় ২০টি সেলাই দিতে হয় এবং কাঁধে ফ্র্যাকচার ধরা পড়ে।

এই ঘটনায় সেডুরাপেট থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। তদন্ত শেষে ইতোমধ্যে আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে পুদুচেরির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। সিএপি তিন ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে স্থগিত করার পাশাপাশি সিএপি সিয়েচেম ক্যাম্পাসসহ সংস্থার সকল স্থাপনায় তাদের প্রবেশ নিষিদ্ধ করেছে। আদালতের চূড়ান্ত রায় না আসা এবং তারা নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পুদুচেরি দল সর্বশেষ রঞ্জি ট্রফি (২০২৫-২৬) মৌসুমে গ্রুপ 'ডি'-তে অংশ নিয়েছিল। সাত ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়ে তারা টেবিলের ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করেছে। মাঠের বাইরের এই বিতর্ক দলের শৃঙ্খলা ও ভাবমূর্তির ওপর বড় ধরনের আঘাত হিসেবে দেখা হচ্ছে।

  • সর্বশেষ