শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬, ১২:২২ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সেলতা ভি‌গোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জয় বা‌র্সেলোনার

স্পোর্টস ডেস্ক : অ‌নেক চড়াই উৎরাই পে‌রি‌য়ে লা লিগায় গুরুত্বপূর্ণ ম‌্যা‌চে জয় পে‌য়ে‌ছে বার্সেলোনা। বুধবার (২২ এপ্রিল) রাতে নিজেদের মাঠে সেলতা ভিগোকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে থাকা দলটি আবারও ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল। তবে জয়ের আনন্দের মাঝেও বড় দুশ্চিন্তার নাম লামিন ইয়ামালের ইনজুরি।

ম্যাচের ৩৯তম মিনিটে বক্সে ফাউলের শিকার হয়ে নিজেই পেনাল্টি আদায় করেন ইয়ামাল। এরপর স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ১৮ বছর বয়সি এই স্প্যানিশ তারকা। কিন্তু গোল উদযাপনের সময়ই অস্বস্তি অনুভব করেন তিনি। চিকিৎসা নিয়েও আর খেলতে পারেননি, সরাসরি মাঠ ছেড়ে টানেলে চলে যান।

ধারণা করা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন ইয়ামাল। সামনে এল ক্লাসিকোর আগে এটি বড় ধাক্কা হতে পারে বার্সার জন্য।

ম্যাচে ৬১ শতাংশ বল দখলে রেখেও খুব একটা ধারালো ছিল না বার্সেলোনা। ১০ শটের মধ্যে মাত্র ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, সেলতা ভিগোও শুরুতে কয়েকটি সুযোগ তৈরি করেছিল, তবে গোলরক্ষক জোয়ান গার্সিয়া দুর্দান্ত সেভে দলকে বাঁচান।

এদিকে প্রথমার্ধে গ্যালারিতে এক দর্শক অসুস্থ হয়ে পড়ায় প্রায় ২০ মিনিট খেলা বন্ধ থাকে। পরে জানা যায়, ওই দর্শক কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছিলেন।

৩২ ম্যাচে ২৭ জয় ও ১ ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট এখন ৮২। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। আর ৪৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে সেলতা ভিগো।

  • সর্বশেষ