শিরোনাম
◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ১১:৪৮ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ব্যাটিং ব‌্যর্থতায় শ্রীলঙ্কার কাছে হারলো বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক : ব্যাটারদের হতাশার দিনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ছাড়া আলো ছড়াতে পারলেন না কেউই। ছন্নছাড়া ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা গুটিয়ে গিয়েছিল দুইশর অনেক আগে। বোলাররা দুর্দান্ত কিছু করতে না পারায় ৪ উইকেটের জয়ে সিরিজে সমতায় ফিরেছে শ্রীলঙ্কা।

বুধবার রাজশাহীতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৭০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় সফরকারীরা।

স্বাগতিকদের হয়ে ১০১ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক জ্যোতি। এছাড়া আর কেউই ২৫ রানের বেশি করতে পারেননি। গত ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে দলকে জেতানো শারমিন আক্তার ফেরেন শূন্য রানে। আর ৫ রান করে সাজঘরের পথ দেখেন সোবহানা মোস্তারি।

ব্যাটিংয়ে নেমে শুরুর ৫ ওভারের ভেতর ৪ তুলতে জুয়াইরিয়া ফেরদৌস ও শারমিনকে হারিয়ে দারুণ চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে আরেক ওপেনার শারমিন সুলতানাকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন জ্যোতি। কিন্তু সুলতানার (২৫) বিদায়ে ৪৫ রানের এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। স্বর্ণা আক্তার (১৬) ও রিতু মনি (১৭) শুরু পেলেও তা ধরে রাখতে পারেননি।

advertisement

তবে এক প্রান্ত আগলে রেখে ৮৩ বলে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন জ্যোতি। দলীয় ১৪৪ রানে অধিনায়কের বিদায়ের পর রাবেয়া খান ও নাহিদা আক্তারের কল্যাণে দলের খাতায় আরও ২১ রান যোগ হয়। নাহিদা ২০ ও রাবেয়া ১৫ রান করেন।

লক্ষ্য তাড়ায় লঙ্কানদের তিনজন ছাড়া আর কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। তবে সেটিই জয়ের জন্য যথেষ্ট ছিল তাদের। সুলতানা খাতুন ১৯ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাটে লক্ষ্যে এগুতে থাকে তারা।

৪০ রান করে আতাপাত্তুর বিদায়ের পর হার্শিথা সামারাবিক্রমার ৫০ ও হানসিমা করুণারত্নের ৪০ রানের সুবাদে লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা। শেষ ১০ রানে তাদের ৩ উইকেট নেন নাহিদা। ম্যাচে বাঁহাতি এই স্পিনার ২১ রানে ৪ উইকেট নেন। একই ভেন্যুতে আগামী শনিবার সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ