শিরোনাম
◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

নারী সাফ ফুটবল ২৫‌মে শুরু, ভারতের গ্রুপে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আগামী ২৫ মে ভারতের গোয়ায় শুরু হচ্ছে নারী সাফ চ‌্যা‌ম্পিয়নশীপ। এবার বাংলা‌দে‌শের হ্যাটট্রিক শিরোপা মিশন। বুধবার (২২ এপ্রিল) ঢাকায় সাফের কার্যালয়ে নারী সাফের ড্র হয়েছে। এতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে। 

গতকাল মঙ্গলবার ফিফা নারী র‌্যাংকিং প্রকাশ করে। এতে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ছয় দলের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। সাফ ছয় দলকে র‌্যাংকিং অনুযায়ী তিনটি পটে রাখে। বাংলাদেশ ছিল দুই নম্বর পটে, শ্রীলঙ্কার সাথে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল দুই নম্বর পটে প্রথম দল হিসেবে বাংলাদেশের নাম ওঠান। এরপর গ্রুপ হিসেবে উঠান ‘বি’। এতে বাংলাদেশ স্বাগতিক ভারতের সঙ্গে পড়ে। তৃতীয় পটে বাংলাদেশের গ্রুপে সঙ্গী হয় মালদ্বীপ। -- ঢাকা‌পোস্ট

ছয় দল দুই গ্রুপে খেলবে। প্রতি দল দুটি করে ম্যাচ খেলবে। দুই ম্যাচ শেষে পয়েন্টে এগিয়ে থাকা দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। শক্তিমত্তায় এগিয়ে থাকায় এই গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন নেপাল। বাংলাদেশ ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে নেপালকে এড়াতে পারবে। 

বাংলাদেশ ক্রিকেট দল ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি নিরাপত্তার কারণে। এর কিছু দিন পরই অবশ্য শুটিং খেলতে যাওয়ার অনুমতি দেয় ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনের পর ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক খানিকটা উন্নতি হয়েছে। তাই মে মাসে ভারতের গোয়ায় বাংলাদেশ নারী ফুটবল দল পাঠাতে ক্রীড়া মন্ত্রণালয় ইতিবাচক। হ্যাটট্রিক সাফের মিশনের জন্য বাংলাদেশ আগামী পরশু চট্টগ্রামে নিবিড় অনুশীলন শুরু করবে। দেশের বাইরেও প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়