শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৪:৫৪ সকাল
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির

স্পোর্টস ডেস্ক : চেল‌সি‌কে খুঁ‌জে পাওয়া গে‌লো না মাঠ জু‌ড়ে। এতো দুর্বল পারফর‌মেন্স ছি‌লো যে ৩-০ গো‌লে ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন লি‌গে খেলার স্বপ্ন শেষ তা‌দের। চেলসিকে বিধ্বস্ত করে ব্রাইটন উঠে গেছে টেবিলের ষষ্ঠ স্থানে। ফেরদি কাদিওগলু, জ্যাক হিনশেলউড এবং ড্যানি ওয়েলব্যাক গোল করেন ব্রাইটনের হয়ে।  

চেলসির জন্য এটি আরও হতাশার, কারণ ১৯১২ সালের পর প্রথমবার তারা টানা পাঁচটি লিগ ম্যাচে কোনো গোল না করেই হেরেছে। বিরতির আগে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণই দেখাতে পারেনি দলটি। বরং ম্যাচ চলাকালে অ্যামেক্স স্টেডিয়ামে সফরকারী সমর্থকদের বিরূপ আচরণের শিকার হন কোচ লিয়াম রোজেনিয়র।

দলের আক্রমণভাগও ছিল নিষ্প্রভ। ইনজুরির কারণে অনুপস্থিত ছিলেন কোল পামার, এস্তেভাও উইলিয়ান ও জোয়াও পেদ্রো। ফলে পুরো ম্যাচে লক্ষ্যে একটিও শট নিতে পারেনি চেলসি।

ম্যাচের তৃতীয় মিনিটে কাদিওগলুর গোলে এগিয়ে যায় ব্রাইটন। এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই ব্যবধান দ্বিগুণ করেন হিনশেলউড। আর ইনজুরি টাইমে ওয়েলব্যাকের গোলে নিশ্চিত হয় বড় জয়।

এই হারের ফলে এক ম্যাচ বেশি খেলে পঞ্চম স্থানে থাকা লিভারপুলের চেয়ে সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে চেলসি। অন্যদিকে, শেষ আট ম্যাচে ১৯ পয়েন্ট তুলে ব্রাইটন এখন ইউরোপীয় প্রতিযোগিতায় জায়গা পাওয়ার স্বপ্ন দেখছে।

  • সর্বশেষ