শিরোনাম
◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন ◈ বাড়ি ফেরার পথে স্কুলশিক্ষিকাকে জোর করে অটোরিকশায় তোলার চেষ্টা, শিক্ষার্থী-স্থানীয়দের প্রতিরোধ ◈ একই দাগে ব্যক্তি ও খাস জমি থাকলে আলাদা করে নামজারি ও কর আদায়ের নির্দেশ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৯:৫৪ সকাল
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রথম দুই ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মন্ডল।

সাম্প্রতিক সময়ে পেস বোলিংয়ের পাশাপাশি ঝড়ো ব্যাটিং দিয়ে নজর কেড়েছেন সাকলাইন। সবশেষ বিপিএলেও ভালো করেছিলেন তিনি। এ দলের হয়ে ইতোমধ্যে খেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। প্রথমবার পেলেন জাতীয় দলে সুযোগ। এদিকে রিপন মন্ডল লাল-সবুজের জার্সিতে খেলেছেন। তবে সেগুলো ছিল এশিয়ান গেমসের ম্যাচ।

অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। জায়গা ধরে রেখেছেন শামীম পাটোয়ারী ও নুরুল হাসান সোহান। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। ২৯ তারিখ হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

বাংলাদেশের প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, শামীম পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।

  • সর্বশেষ