শিরোনাম
◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৫:১৩ সকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

দুষ্টু ছবির নায়িকা তা‌নিয়া‌র বিরু‌দ্ধে মানহানির মামলা ক্রিকেটার চাহালের, বঙ্গকন্যার পালটা খোঁচা

স্পোর্টস ডেস্ক : যুজবেন্দ্র চাহাল মানেই এখন বিতর্ক। ক্রিকেট মাঠে কী করলেন, তার থেকেও বেশি চর্চা চলে মাঠের বাইরে তাঁর জীবন নিয়ে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, তানিয়া চট্টোপাধ্যায়কে পাঠানো ‘কিউট’ মেসেজ। আর তারপর বঙ্গকন্যার নামেই মানহানির মামলা ঠুকে দিয়েছেন পাঞ্জাব কিংসের স্পিনার। তার জবাবে পালটা খোঁচা দিয়ে তানিয়া বললেন, “আপনার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। নাহলে এত ক্যাচ পড়ছে কেন?

ঘটনার সূত্রপাত তানিয়াকে একটি ভাইরাল ভিডিও থেকে। সেখানে তিনি পাপারাজ্জিদের নিজের ইনস্টাগ্রামের ডিএম দেখান। যেখানে দেখা যায়, তাঁর দু’টি স্টোরির রিপ্লাই করেছেন যুজবেন্দ্র চাহাল। --- সংবাদপ্রতি‌দিন

সেখানে তিনি লিখেছেন, ‘তুমি খুব মিষ্টি।’ ডিএমে যে তারিখ দেখা যাচ্ছে, তা বছর তিনেক আগের। অর্থাৎ ২০২৩ সালের। ওই সময় ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবন্ধনে ছিলেন চাহাল। ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। চাহালের ‘চরিত্র’ নিয়ে ফের প্রশ্ন উঠতে থাকে। ধনশ্রীর পর আরজে মাহভাশ, শেফালি বগ্গার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।

এবার ‘কিউট’ বিতর্ক পৌঁছল আদালতেও। তানিয়ার নামে মানহানির মামলা করেছেন চাহাল। তাতে কিছুটা চমকেই গিয়েছেন বঙ্গ অভিনেত্রী। তাঁর বক্তব্য, এই ঘটনা প্রকাশ্যে আসায় লোকে তাঁকেই ট্রোল করছে। আর তাঁর বিরুদ্ধেই কেন মানহানির মামলা! তিনি বলেন, কাউকে ‘কিউট’ বা ‘মিষ্টি’ বলা তো অপরাধ নয়। অনেকেই আমাকে ‘হট’ বলে। হয়তো চাহালকে ভুল বোঝানো হয়েছে। আমাকে ওই ভিডিওটি মুছে দেওয়ার চাপ দেওয়া হয়েছে। মানহানির মামলাটা আমার আইনজীবীরা দেখছেন। কিন্তু আমি ওঁকে বলব, এসব বিতর্কে না জড়িয়ে খেলায় মন দিন। এই ঘটনায় যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছেন। এখন তো দেখছি, খুব ক্যাচ ফেলছেন। সেটা কি আমার উপর হতাশা থেকে? আমি নিজের কাজে মন দিচ্ছি, আপনিও তাই করুন।

উল্লেখ্য, মূলত সাহসী দৃশ্যে অভিনয়ের জন্যই পরিচিত তানিয়া। ‘গন্দি বাত’ বা ‘ওয়াচম্যানে’র মতো প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এছাড়া বেশ কিছু মিউজিক ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে নিয়মিত বোল্ড অবতারে ধরা দেন। প্রায় ২.৩ মিলিয়ন ফ‌লোয়ার আ‌ছে।

  • সর্বশেষ