শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ ◈ কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনায় ও জনসেবায় ড্রোনে এগোচ্ছে ভারত, উচ্চ দাম ও জটিলতায় পিছিয়ে বাংলাদেশ! ◈ রাজধানীতে ডিএমপির অভিযানে ৪০১ জন গ্রেপ্তার, অস্ত্র-মাদক উদ্ধার ◈ কী লাগবে টিসিবির কার্ড পেতে, কারা পাবেন

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের বাইরে মোহাম্মদ রিজওয়ান। সবশেষ বিশ্বকাপেও ছিলেন দর্শকের ভূমিকায়। অনেকেই টি-টোয়েন্টিতে তার শেষ দেখছেন। তবে রিজওয়ান এখনও শেষ না দেখলেও মানছেন তার বর্তমান ফর্ম দলে ফেরার জন্য যথেষ্ট নয়।

রিজওয়ান বলেন, আমি সেখানেও পরিষ্কার বলেছি যে, বর্তমান খেলার ধরনে আমি পাকিস্তান দলে জায়গা পাওয়ার যোগ্য নয়। আপনারাই একদিন বলেছিলেন আমি ছক্কা মারতে পারি না। আজও আমি সততার সাথে বলছি, হ্যারিস রউফও সাক্ষী আছে। ডিনার করার সময় আমি তাকে বলেছিলাম যে, ‘আমার বর্তমান পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে খেলার অধিকার নেই। জাতীয় দলে ফিরতে রিজওয়ানের সামনে দারুণ মঞ্চ ছিল পিএসএল। কিন্তু সেখানেও ভালো করতে পারছেন না উইকেটকিপার এই ব্যাটার। তবে এখনই হাল ছাড়তে রাজি নন রিজওয়ান।

তিনি বলেন, ‘আমরা সবাই মানুষ। আমি ভুল করেছি এবং আমার পারফরম্যান্স মানসম্মত ছিল না। কিন্তু এর মানে এই নয় যে আমি সাহস হারিয়ে ফেলব কিংবা ক্রিকেট ছেড়ে দেব। যত দিন শক্তি আছে, আমি লড়াই চালিয়ে যাব। তবে আমি আগেও অধিনায়কের কাছে গিয়ে বলেছি, আমার পারফরম্যান্স ভালো না হলে জুনিয়রদের সুযোগ দেওয়া উচিত। সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন রিজওয়ান। সেই সাথে ত্রুটি থাকলেও স্বীকার করছেন তিনি।

রিজওয়ান বলেন, ‘আমি প্রশ্ন বা মিডিয়াকে ভয় পাই না। আমার মধ্যে কোনো ত্রুটি থাকলে সেটি স্বীকার করতে দ্বিধা নেই। আপনারা যদি মনে করেন এই বয়সে আমার অবসর নেওয়া উচিত, আমি তা-ই করব। আমি ব্যর্থ হয়েছি এবং পারফরম্যান্স ছাড়াই আপনাদের সামনে বসে আছি। হয়তো আমি যথেষ্ট কঠোর পরিশ্রম করিনি। আমি আরও কঠোর পরিশ্রম নিয়ে আবারও ফিরে আসবো।

  • সর্বশেষ