শিরোনাম
◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট ◈ পোশাকের বৈশ্বিক বাজার বদলাচ্ছে, তাল মেলাতে পারছে না বাংলাদেশ ◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ১১:২৪ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আতলেতিকোকে হা‌রি‌য়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

স্পোর্টস ডেস্ক : ম্যাচের ১৫ সেকেন্ডেই আতলেতিকো মাদ্রিদের জালে জড়াল বল। ধাক্কা সামলে জবাব দিল তারা দ্রুতই। প্রথমার্ধে আবার গোল করে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল রেয়াল সোসিয়েদাদ। কিন্তু শেষ দিকে নাটকীয় মোড়, দ্বিতীয়বার ম্যাচে ফিরে লড়াইটা অতিরিক্ত সময়ে টেনে নিল দিয়েগো সিমেওনের দল। তবে পেনাল্টি শুটআউটে পেরে উঠল না তারা। পাঁচ মৌসুম পর কোপা দেল রের শিরোপা জিতল সোসিয়েদাদ।

সেভিয়ায় শনিবার রাতে স্পেনের দ্বিতীয় সেরা প্রতিযোগিতাটির ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ২-২ সমতার পর, টাইব্রেকারে ৪-৩ গোলে জিতেছে সোসিয়েদাদ।

আন্দের বারেনেক্সিয়ার গোলে পিছিয়ে পড়া আতলেতিকোকে সমতায় ফেরান আদেমোলা লুকমান। প্রথমার্ধেই পেনাল্টি থেকে সোসিয়েদাদের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক মিকেল ওইয়ারসাবাল। নির্ধারিত সময়ের সাত মিনিট বাকি থাকতে সমতা টানেন হুলিয়ান আলভারেস। --- বি‌ডি‌নিউজ

পেনাল্টি শুটআউটে আলেকসান্দার সরলথ ও আলভারেসের নেওয়া আতলেতিকোর প্রথম দুটি শট ঠেকিয়ে নায়ক বনে যান সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো। দলটির দ্বিতীয় শট নেওয়া অস্কারসন ব্যর্থ হলেও, বাকি চার জন পান জালের দেখা। সোসিয়েদাদের সাফল্যে অনন্য এক কীর্তি গড়লেন কোচ পেল্লেগ্রিনি মাতারাজ্জো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যুক্তরাষ্ট্রের প্রথম কোচ হিসেবে কোনো কাপ ফাইনালে শিরোপা জিতলেন তিনি।

৩৪ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০১৯-২০ মৌসুমে কোপা দেল রেতে নিজেদের তৃতীয় শিরোপা জিতেছিল সোসিয়েদাদ। এবার জিতল চতুর্থবারের মতো। প্রতিযোগিতাটির ১০ বারের শিরোপা জয়ী আতলেতিকো সবশেষ জিতেছিল ২০১২-১৩ মৌসুমে। মাদ্রিদের দলটির অপেক্ষা আরও বেড়ে গেল।

  • সর্বশেষ