শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আই‌পিএল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বাইকে হারাল রাজস্থান

স্পোর্টস ডেস্ক : ভার‌তের গুয়াহাটিতে বৃ‌ষ্টি‌বি‌ঘ্নিত ম‌্যা‌চে ২৭ রা‌নে মুম্বাই ইন্ডিয়ান্সকে হা‌রি‌য়ে‌ছে রাজস্থান রয়‌্যালস। টস জিতে ফিল্ডিং নেয়া মুম্বাইয়ের সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই ঝড় তোলে রাজস্থান। সংক্ষিপ্ত পাওয়ারপ্লে (৩.২ ওভার) থেকেই আসে ৫৯ রান। বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল মিলে মুম্বাই বোলারদের ওপর চড়াও হন। ৩৯ রান করে বৈভব আউট হলেও থামেননি জয়সওয়াল।

রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন তিনি। মাত্র ১০ বলে ২০ রানের ঝড়ো ইনিংস খেলেন পরাগ। নির্ধারিত ১১ ওভারে ৩ উইকেটে ১৫০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাজস্থান। ৩২ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন জয়সওয়াল। মুম্বাইয়ের হয়ে আল্লাহ গাজানফার ২টি উইকেট নেন।

জবাবে শুরু থেকেই চাপে পড়ে মুম্বাই। পাওয়ারপ্লে শেষেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা। মাঝে কিছু ব্যাটার ভালো শুরু পেলেও নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি তারা।

রাজস্থানের হয়ে নান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা ও রবি বিষ্ণোই—প্রত্যেকে ২টি করে উইকেট পান। শেষ পর্যন্ত ১১ ওভারে ৯ উইকেটে ১২৩ রানেই থামে মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংস।

  • সর্বশেষ