শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১১:২৮ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বায়ার্ন মিউ‌নিখ ৫০ বছ‌রের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে

স্পোর্টস ডেস্ক : গোলউৎসব, গোলবন্যা কিংবা গোলের মালা চলতি মৌসুমে অনেকবারই এমন শব্দচয়নের প্রয়োজন হয়েছে বায়ার্ন মিউনিখের ম্যাচের পর। প্রতিপক্ষের জালে বল পাঠানোকে জার্মান জায়ান্টরা যেন পুরোদস্তর ছেলেখেলা বানিয়ে ফেলেছে। ঘরোয়া ফুটবল থেকে চ্যাম্পিয়নস লিগ বায়ার্নের খেলোয়াড়রা গোল করেছে সমানতালে। গোলউৎসবে বাভারিয়ানরা ৫০ বছরেরও বেশি সময় টিকে থাকা গোলের অনন্য একটি রেকর্ড ভাঙারও সামনে আছে।

বুন্দেসলিগায় শনিবার দুই গোলে পিছিয়ে পড়ার পর দারুণ এক প্রত্যাবর্তনে ফ্রেইবুর্গকে ৩-২ ব্যবধানে হারায় বায়ার্ন। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থাকলেও, টম বিশফের জোড়া গোল এবং কার্লের একটি গোলে অবিশ্বাস্যভাবে ম্যাচে ঘুরে দাঁড়ায় ভিনসেন্ট কোম্পানির দল। এই জয়ে লিগ শিরোপা নিশ্চিতের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার সঙ্গে এক ঐতিহাসিক রেকর্ডেরও খুব কাছাকাছি আছে বায়ার্ন।

বুন্দেসলিগায় ২০২৫-২৬ মৌসুমে ২৮ ম্যাচ শেষে বায়ার্ন ইতোমধ্যেই করে ফেলেছে ১০০ গোল। তাতে এই লিগে এক মৌসুমে সর্বকালের সর্বোচ্চ গোল করার রেকর্ড থেকে মাত্র একটি গোলের দূরত্যে আছে হ্যারি কেইনরা। এক মৌসুমে বুন্দেসলিগায় সর্বোচ্চ গোলের রেকর্ডটিও বায়ার্নের দখলেই—১৯৭১-৭২ মৌসুমে তারা করেছিল অবিশ্বাস্য ১০১ গোল। অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে অটুট থাকা এই রেকর্ড এখন ভাঙার দোরগোড়ায় বায়ার্ন। --‌টি স্পোর্টস

আগেও অবশ্য এই রেকর্ড ভাঙার খুব কাছাকাছি গিয়েছিল দলটি। ২০১৯-২০ মৌসুমে বায়ার্ন করেছিল ১০০ গোল, আর ২০২০/২১ মৌসুমে তাদের গোলসংখ্যা ছিল ৯৯। তবে এবার সেই রেকর্ড শুধু স্পর্শ করা নয়, বরং ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বর্তমান প্রজন্মের সামনে।

বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দলগুলোর তালিকায় বরাবরই আধিপত্য বায়ার্নের। চলতি মৌসুমেও তাদের আক্রমণভাগের ধার সেই ঐতিহ্যকেই আরও একবার প্রমাণ করছে। 

শুধু বুন্দেসলিগাতেই নয়, চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগেও বায়ার্নের গোলের ধারা থামছেই না। ইউরোপ শ্রেষ্ঠত্যের প্রতিযোগিতায় লিগ পর্বে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছে কেইন-লুইস দিয়াজরা। আট ম্যাচে ২৩ গোল করার পর শেষ ষোলোতে আটালান্টার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১০ গোল করেছে বায়ার্ন।

বুন্দেসলিগায় মৌসুম শেষ হতে এখনও বাকি ছয়টি ম্যাচ। বর্তমান গোলের ধারা অব্যাহত থাকলে, লিগটির সর্বকালের রেকর্ড ভাঙা এখন সময়ের অপেক্ষা মাত্র।

  • সর্বশেষ