শিরোনাম
◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৪:১০ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হক বল‌লেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই  

স্পোর্টস ডেস্ক : জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি আজ সোমবার (৬ এপ্রিল) সকালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় ক্রীড়া পরিষদে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খেলোয়াড় এবং সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‌্যালিটি মিলনমেলায় পরিণত হয়। -- বাসস

র‌্যালি শেষে প্রতিমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে মাঠের বিকল্প নেই। খেলাধুলা এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই।

দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একটি ক্রীড়াবান্ধব দেশ গঠনের উদাত্ত আহ্বান আমিনুল। তিনি জানান, সরকারের লক্ষ্য তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণ করে বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকাকে সমুন্নত রাখা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়