শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:৫৪ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিসিবির তদন্ত প্রতিবেদন হাতে পে‌য়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বল‌লেন, এটা আই‌সি‌সির কা‌ছে জমা দেয়া হ‌বে

স্পোর্টস ডেস্ক : বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়মের তদন্ত করতে ৫ সদস্যের কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রোববার (৫ এপ্রিল) কমিটির সদস্যরা তদন্ত প্রতিবেদন জমা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে। প্রতিবেদন পেয়ে আমিনুল জানালেন, আইসিসির কাছে এই প্রতিবেদন জমা দেওয়া হবে।

গণমাধ্যমকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সকালে  তদন্ত কমিটি এসে প্রতিবেদন জমা দিয়ে গেছে। দেওয়ার পর আমরা তাৎক্ষণিকভাকে আন্তঃমন্ত্রণালয়ের একটি সভা ডেকেছিলাম। সেই সভায় আমরা আলাপ-আলোচনা করেছি। আইসিসিকে তদন্ত প্রতিবেদন সম্পর্কে অবগত করার পরেই আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।

আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নিয়েছিলেন অপার সম্ভাবনা নিয়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান হিসেবে আইসিসিতে কর্মরত একজন এসেছেন, যিনি কি না সাবেক ক্রিকেটার—বুলবুলকে নিয়ে প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে। কিন্তু, অন্তর্বর্তী দায়িত্ব পেরিয়ে পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার পর থেকে বিতর্ক পিছু ছাড়ছে না। এতটাই যে, শোনা যাচ্ছে ভাঙনের সুর।

বুলবুলের কমিটি থেকে ইতোমধ্যে পদত্যাগ করেছেন সাতজন পরিচালক। ২৫ জনের বোর্ডে সাতজনই নেই। গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে তদন্ত করেছে এনএসসি। ধারণা করা হচ্ছে, প্রতিবেদনের ওপর নির্ভর করছে বোর্ডের ভবিষ্যৎ।

চাপের মাঝেও সভাপতির চেয়ারে থাকার ব্যাপারে আশাবাদী তিনি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে বুলবুল বলেন, ‘আমার চেয়ারে আমি বসব। এর বাইরে কী করার আছে? আমার একটা দারুণ উদ্যমী ও সৎ দল আছে বিসিবিতে। এই দলের সঙ্গে আমি বাংলাদেশের ক্রিকেটকে সেবা দিতে চাই।

  • সর্বশেষ