শিরোনাম
◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ◈ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি ◈ আরেক দফা বাড়লো তেলের দাম ◈ সরকারি নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ দফা নির্দেশনা

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৩:০৯ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভোট বৈতরণী পেরতে ন‌রেন্দ্র মোদির ভরসা সঞ্জু, প্রচারে  প্রশংসা ভারতের এই তারকা ক্রিকেটারের 

স্পোর্টস ডেস্ক : ৯ এপ্রিল কেরলে বিধানসভা ভোট। একদফাতেই হবে নির্বাচন। সেখানে জোরকদমে চলছে প্রচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরলে গিয়েছিলেন প্রচারে। সেই প্রচার থেকেই ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসনের ঢালাও প্রশংসা করেন ন‌রেন্দ্র মোদি। 

এখন আইপিএলে ব্যস্ত সঞ্জু। কিছুদিন আগেই টি–২০ বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। সেই সঞ্জুকে নিয়ে নির্বাচনী জনসভা থেকে মোদি বলেন, ‘‌ক্রিকেট মওশুম চলছে। কেরলের মানুষের জন্যও এটা শেখার বিষয়। যেমন সঞ্জু স্যামসনের পারফরম্যান্স আমরা দেখেছি টি–২০ বিশ্বকাপে।-- আজকাল

স্যামসনকে মাঠে একজন সাহসী চরিত্র বলে উল্লেখ করেছেন মোদি। বলেছেন, ‘‌টুর্নামেন্টের নকআউট পর্বে ফর্মের চূড়ায় পৌঁছে গিয়েছিল সঞ্জু। টুর্নামেন্টের শুরু থেকে শেষ অবধি সঞ্জুর মধ্যে ছিল আত্মবিশ্বাস। এটাই একজন ক্রিকেটারের সত্যিকারের পরিচয়। এরপরই মোদি যোগ করেছেন, ‘‌দলের যখন প্রয়োজন তখনই সঞ্জু সেরাটা দিয়েছে। এটাই একজন ক্রিকেটারের পরিচয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়