শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১১:০৯ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদের হার

স্পোর্টস ডেস্ক : স্প‌্যা‌নিশ লা লিগার শি‌রোপা পুনরুদ্ধারের মিশনে বার্সেলোনার ওপর চাপ ধরে রাখতে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না রিয়াল মাদ্রিদের। কিন্তু মাঠের লড়াইয়ে ঘটল উল্টো ঘটনা। পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা মায়োর্কার কাছে হেরে শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আলভারো আরবেলোয়ার দল।

শনিবার (৪ এপ্রিল) রাতে লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। মায়োর্কার হয়ে গোল দুটি করেন মানু মর্লানেস ও ভেদাত মুরিকি। রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন চোট কাটিয়ে ফেরা এডার মিলিতাও।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখিয়েছে রিয়াল। ২৫তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে গোল করার সুবর্ণ সুযোগ পেলেও মায়োর্কা গোলরক্ষকের দৃঢ়তায় তা ভেস্তে যায়। রিয়াল যখন আক্রমণের জাল বুনছিল, ঠিক তখনই ৪২তম মিনিটে পাল্টা আক্রমণে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতর বল পেয়ে ঠান্ডা মাথায় নিচু শটে জাল খুঁজে নেন মানু মর্লানেস। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। কোচ আরবেলোয়ার ৫৯তম মিনিটে একসঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যাম ও এডার মিলিতাওকে মাঠে নামান। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ৮৮তম মিনিটে কর্নার থেকে আসা বলে দারুণ হেডে সমতা ফেরান মিলিতাও। গত ডিসেম্বরের পর চোট কাটিয়ে মাঠে ফিরেই গোলের দেখা পেলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

তবে রিয়ালের এই স্বস্তি স্থায়ী হয়নি ৩ মিনিটও। যোগ করা সময়ের প্রথম মিনিটে মায়োর্কার স্ট্রাইকার ভেদাত মুরিকি ডি-বক্সের ভেতর ফাঁকায় বল পেয়ে লক্ষ্যভেদ করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়োর্কা।

এই হারের ফলে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানেই থাকল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সুযোগ পেল বার্সেলোনা। এই জয়ে মায়োর্কা ৩১ পয়েন্ট নিয়ে রেলিগেশন জোন (অবনমন অঞ্চল) থেকে উঠে এসে ১৭ নম্বরে স্থান নিয়েছে।

  • সর্বশেষ