শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৩:৪১ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌বি‌পি আনন্দ প্রতি‌বেদন

ভারতের সঙ্গে আবার ক্রিকেটীয় সম্পর্ক ভাল করতে চায় বাংলাদেশ, দি‌ল্লির সিদ্ধা‌ন্তের অ‌পেক্ষায় বি‌সি‌সিআই 

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ভাল করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেকারণেই তারা লিখিত চিঠি পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রের অনুমতি ছাড়া এক পাও এগোবে না বলে জানিয়ে দিয়েছে।

২০২৫ সালে আইপিএল নিলামে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তখন বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল চলছিল। সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছিল। যা নিয়ে ভারত সরকার ফুঁসে ওঠে। 

এরপরই আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদে বাংলাদেশ টি–২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায়নি। পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। এরপর বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া হয়। 

এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্পর্ক খারাপ হয়েছে। যদিও এখন বাংলাদেশে সরকার বদলেছে। সেই সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আর তাই বিসিসিআইকে চিঠি দিয়েছে তারা।

সেপ্টেম্বরে ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে। সেই সফর অনিশ্চিত। বাংলাদেশ ফের ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নত করতে চায়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের সঙ্গে কথা না বলে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত তারা নেবে না।

  • সর্বশেষ