শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৬, ১০:২৯ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির জন্য মন পুড়ছে আ‌র্জেন্টিনার কোচ স্কালোনির

স্পোর্টস ডেস্ক : চল‌তি বছর জু‌নে অনু‌ষ্ঠিতব‌্য ফুটবল বিশ্বকা‌পে ৪৮টি দল নিশ্চিত হয়েছে। প্লে-অফের রাউন্ড শেষে বসনিয়া ও হার্জেগোভিনা, সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক, কঙ্গো প্রজাতন্ত্র ও ইরাক বিশ্বকাপের টিকিট কেটেছে। বিপরীতে হৃদয় ভেঙেছে অনেক বড় দলেরও, যেখানে সবার আগে আসবে ‘হতভাগা’ ইতালির নাম। কেবল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকই নয়, ‘আজ্জুরিদের’ ‘ট্রেবল’ ট্রেজেডি দেখে ‘ইশ’ বা ‘আহ’ বলতেই পারেন ফুটবল নিয়ে নুন্যতম জানাশোনা থাকা যেকেউ।

বিশ্বকাপের প্লে অফের ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে দুঃস্বপ্নের হ্যাটট্রিক করে ইতালি। তাদের ছাড়া আরেকটি বিশ্বকাপ দেখতে হবে, সেই দুঃখে মন কাঁদছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিরও। এই দেশের সঙ্গে যে নাড়ির সম্পর্কও আছে আলবিসেলেস্তা কোচের। তাই তো বিশ্বকাপে ইতালির অনুপস্থিতি বেশ পীড়া দিচ্ছে স্কালোনিকে। -- টি স্পোর্টস

আর্জেন্টিনার সংবাদমাদ্যম ওলে’কে স্কালোনি বলেন, আমি কিছুটা ইতালীয় বংশের মানুষ… আমার দাদা-দাদি, প্রপিতামহ। ইতালির জন্য আমার মন খারাপ, কারণ আমি সেখানে খেলেছি, আর এটি এমন একটি দেশ যাদের আমি আর্জেন্টিনার ভাই মনে করি—যারা আমাদের প্রতি খুব স্নেহশীল। এছাড়া, এটি এমন একটি দেশ ও জাতীয় দল যা বিশ্ব ফুটবলে বিশাল প্রভাব রেখেছে এবং শক্তিশালীদের মধ্যে অন্যতম।

ফুটবল ক্যারিয়ারের শেষ অংশে স্কালোনি ইতালির লিগ সিরি’আ’তে দুটি দলের হয়ে খেলেছেন। এসএস লাজিও (২০০৭-২০০৮ ও ২০০৯-২০১৩, মাঝে ধারে ছিলেন) এবং আতালান্তা (২০১৩-২০১৫), যেখানে থেকে অবসরে যান আর্জেন্টিনার কোচ। এছাড়া ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন তিনি। যে ম্যাচে আর্জেন্টিনা ২-১ গোলে জিতেছিল। সেই বছরই বিশ্বকাপ ইতালি চতুর্থ ও শেষবার চ্যাম্পিয়ন হয়।

স্কালোনি আরও বলেন, তাদের বিশ্বকাপে না থাকার বিষয়টি… আমাদের আর্জেন্টিনিদের কাছে মোটেই সহজ নয়। এটা খুব দুঃখজনক, বিশেষ করে যেভাবে হয়েছে—একটু কঠিন এবং অন্যায়ভাবে। ম্যাচের প্রথম দিকেই ১০ জনের দলে পরিণত হওয়া, বাইরে খেলার চাপ সহ্য করতে হয়েছে।

এর আড়ে রাশিয়া ২০১৮ বা কাতার ২০২২ বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয়েছিল ইতালি। শেষবার তারা বিশ্বকাপে অংশ নিয়েছিল ২০১৪ সালে, কিন্তু সেবার গ্রুপপর্বই পেরোতে পারেনি তারা।

আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ৩৮ পয়েন্ট নিয়ে প্রথম অবস্থানে থেকে ২০২৬ সালের বিশ্বকাপে নিজেদের জায়গা আগেভাগে নিশ্চিত করে গত বছরের ২৫ মার্চে। শিরোপা ধরে রাখার মিশনে তারা ‘জে’ গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।

লিওনেল মেসিরা প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে। এরপর ২২ জুন ডালাস স্টেডিয়ামে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা মুখোমুখি হবে অস্ট্রিয়ার এবং ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে আর্জেন্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়