শিরোনাম
◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে দ্রুতই আলোচনা: দীনেশ ত্রিবেদী ◈ আসিয়ান কাপ থেকে আগেই বাংলা‌দে‌শের বিদায়, এবার ইন্দোনেশিয়া ম্যাচে সান্ত্বনার লড়াই  ◈ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবে ট্রাম্প প্রশাসন, সুপ্রিম কোর্টের অনুমতি ◈ গঙ্গা পানি চুক্তি কারিগরি আলোচনা চলছে: ভারত ◈ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিনটি গাড়িতে আগুন (ভিডিও) ◈ অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা ◈ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১০:০৮ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একঝাঁক নতুন মুখ দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে 

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ২০২৬-২৭ মৌসুমের জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে। এবারের তালিকায় ১৮ জন খেলোয়াড়কে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় চুক্তি এবং ১ জনকে হাইব্রিড চুক্তিতে রাখা হয়েছে। এই চুক্তিগুলো ১ জুন ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।

দক্ষিণ আফ্রিকার পুরুষ দলে মূল চুক্তি পাওয়া ১৮ জন খেলোয়াড়দের মধ্যে সাইমন হার্মার-কে হাইব্রিড চুক্তি দেওয়া হয়েছে। ডলফিনসের পেসার ওটনেইল বার্টম্যান এবং টাইটানসের অলরাউন্ডার কোরবিন বসচ প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তির তালিকায় জায়গা পেয়েছেন। তাদের সঙ্গে প্রথম পূর্ণ জাতীয় চুক্তি পেয়েছেন ব্যাটার ম্যাথু ব্রিটজকে এবং ডিওয়াল্ড ব্রেভিস। -- টি স্পোর্টস

প্রোটিয়া নারী দলের উইকেটকিপার-ব্যাটার কারাবো মেসো ১৮ বছর বয়সে প্রথমবারের জাতীয় চুক্তি পেয়েছেন। গত ১২ মাসে তিনি সিনিয়র দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

জাতীয় দল ও হাই পারফরম্যান্স বিভাগের পরিচালক এনোক এনকুয়ে জানিয়েছেন, ‘গত ১২ মাসের পারফরম্যান্স ও অবদানকে মূল্যায়ন করে এই খেলোয়াড়দের চুক্তি দেওয়া হয়েছে, সঙ্গে আসন্ন আন্তর্জাতিক সূচিও বিবেচনা করা হয়েছে। পুরুষ ও নারী উভয় দলের জন্য ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মৌসুমে, আমরা আমাদের পাইপলাইন শক্তিশালী রাখতে ‘পোনি’-এর মাধ্যমে গভীরতা তৈরি করছি এবং সর্বোচ্চ স্তরে প্রতিযোগিতামূলক থাকতে চাই। এই দলগুলো আমাদের সেই ভিত্তি গড়তে সাহায্য করবে।

advertisement

এ মৌসুম থেকে ‘জাতীয় স্বার্থের খেলোয়াড়’ (প্লয়ারর্স অব ন্যাশনাল ইন্টারেস্ট) শাখা চালু করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। এদের মধ্যে ডিভিশন-১ পুরুষ খেলোয়াড়রা অন্তর্ভুক্ত, যাদের জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আসন্ন আন্তর্জাতিক ও দক্ষিণ আফ্রিকা এ দলের সফরে প্রতিটি ফরম্যাটে দলের গভীরতা নিশ্চিত করবে এটি।

এই মৌসুমটি দক্ষিণ আফ্রিকার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। টেম্বা বাভুমা-এইডেন মার্করামরা চলমান আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখার পাশাপাশি ঘরের মাঠে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করবে।

২০২৬-২৭ মৌসুমে দক্ষিণ আফ্রিকা পুরুষ দলের কেন্দ্রীয় চুক্তিতে যারা : 

টেম্বা বাভুমা, ডেভিড বেডিংহাম, ওটনেইল বার্টম্যান, কোরবিন বসচ, ম্যাথু ব্রিটজকে, ডিওয়াল্ড ব্রেভিস, টনি দে জোর্জি, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, সাইমন হার্মার (হাইব্রিড চুক্তি)।

  • সর্বশেষ