শিরোনাম
◈ গোপনে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো আয়োজন ◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল ◈ বিশ্ব তারকা লা‌মি‌নে ইয়ামাল বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা! ◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৯:৪২ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসিসি ও বিসিবির সম্পর্ক এখন স্বাভাবিক : বুলবুল 

স্পোর্টস ডেস্ক : আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টি-‌টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সম্পর্কের টানাপেড়েন তৈরি হয়েছিল। বিশ্বকাপ শেষ। বদলেছে তৎকালীন সরকারও। অন্তর্বর্তী সরকারের জায়গায় এখন নির্বাচিত সরকার। বিসিবিও চলছে আপনতালে। অনেকের মনে এখনও কৌতূহল, আইসিসির সঙ্গে বর্তমানে বিসিবির সম্পর্ক কেমন?

এসব নিয়ে মুখ খুলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে, আইসিসি ও বিসিবির সম্পর্ক এখন স্বাভাবিক। পুরো বিষয়টি সমাধান হয়েছে বলে দাবি বুলবুলের।

বিসিবি সভাপতি বলেন, ‘বিষয়টি এখন পুরোপুরি সমাধান হয়ে ছে। মাঝখানে অনেক কিছু ঘটেছে, যার সবকিছু হয়তো গণমাধ্যমে আসে না। সেই সময় সরকারের যে সিদ্ধান্ত ছিল, তা আমাকে মেনে নিতে হয়েছে। আর এখন যে সরকার দায়িত্বে আছে, তাদের সিদ্ধান্তও আমাদের মানতে হবে। শুরু থেকেই বলে আসছি, আমরা সরকারের অধীনেই কাজ করি।

বর্তমান বোর্ড নিয়ে অনেকেই সন্দিহান। কেউ কেউ উদ্বেগ প্রকাশ করেন যে, বিসিবি বেশ সংকটে আছে। তবে, বুলবুল তা উড়িয়ে দিয়েছেন। কোথাও কোনো সংকট দেখছেন না বলে জানান তিনি।

পরিবারের সঙ্গে দীর্ঘ ছুটি কাটিয়ে রোববার (২৯ মার্চ) ঢাকায় পৌঁছান বুলবুল। দেশে ফিরে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন তিনি। মাঠে এসে বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়ে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প পরিদর্শন করেন। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা এখন ব্যস্ত সময় পার করছেন ফিটনেস অনুশীলনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়