শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০১:০০ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে আইপিএলের সম্প্রচার চুক্তি বাতিল করল ভারতীয় কোম্পানি

বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সম্প্রচার চুক্তি বাতিল করেছে ভারতের বিলিয়নিয়ার মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিওস্টার। অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এমন সময়ে এই ঘটনা ঘটল, যখন বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার প্রক্রিয়া চলছিল। খবর হিন্দুস্তান টাইমস ও রয়টার্সের। 

এর আগে, কূটনৈতিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েনের জেরে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।  গত জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেয়া হয়।

পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে যখন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত দলটি টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। এসব ঘটনার ফলে দুই দেশের মধ্যে ক্রীড়া সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়ে।

তিক্ততা কাটিয়ে কয়েকদিন আগেই বাংলাদেশ সরকার সম্প্রচার নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার ঘোষণা দিয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ক্রীড়া মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে। তবে জিওস্টারের এই পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। এখন সরকার নিষেধাজ্ঞা তুলে ফেললেও স্থানীয় সম্প্রচার অংশীদার না থাকায় চলতি মৌসুমে বাংলাদেশে টেলিভিশনে আইপিএল ম্যাচ দেখা যাবে না।

জিওস্টার জানায়, বাংলাদেশের সম্প্রচার প্রতিষ্ঠান টি-স্পোর্টসের সঙ্গে তাদের চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। ২০২৩–২০২৭ সময়কালের জন্য টি-স্পোর্টস আইপিএলের মিডিয়া স্বত্ব জিওস্টারের কাছ থেকে সাব-লাইসেন্স নিয়েছিল। একই ধরনের অর্থ পরিশোধে ব্যর্থতার কারণ দেখিয়ে নারী প্রিমিয়ার লিগের সম্প্রচার চুক্তিও বাতিল করার কথা জানানো হয়। 

 

  • সর্বশেষ