শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ১১:২৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ইংল্যান্ডের তিন ক্রিকেটার আইপিএলকে ‘না’ বলে দিলেন

স্পোর্টস ডেস্ক : প্রচুর টাকা আর গ্ল্যামার— আধুনিক ক্রিকেটের এই যুগে আইপিএলের ডাক উপেক্ষা করা যে কারো জন্যই কঠিন। তবে এই জোয়ারের উল্টো পথে হাঁটলেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার। কোটি টাকার প্রস্তাব পায়ে ঠেলে এবারের আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন তাঁরা।

ইংলিশ এই তিন ক্রিকেটারের মধ্যে একজন নিলামে দল পেয়েছিলেন। তবে খেলা শুরুর আগেই আইপিএল থেকে প্রত্যাহার করেন তিনি। আর বাকি দুজন বদলি খেলোয়াড় হিসেবে খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটার জেমি স্মিথ ও পেসার জশ টাং ফ্র্যাঞ্চাইজিদের পক্ষ থেকে এবারের আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে দুজনই আগামী দুই মাস নিজ দেশে কাটাতে চান জানিয়ে এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

টেলিগ্রাফের প্রতিবেদনে স্মিথ ও টাংকে ঠিক কার পরিবর্তে ডাকা হয়েছিল, তা স্পষ্ট করা হয়নি। কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের বেশ কয়েকজন পেসার চোটের কারণে ছিটকে গেছেন। এই দলগুলো এখন তাদের বিকল্প হিসেবে নতুন খেলোয়াড় খুঁজছে।

অন্যদিকে, এর আগেই আইপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান বেন ডাকেট। গত ডিসেম্বরের নিলামে তাঁকে ২ কোটি রুপিতে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। তবে জাতীয় দলের জন্য প্রস্তুতি নিতে আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এক বিবৃতিতে ডাকেট দিল্লির ভক্তদের কাছে ক্ষমা চেয়ে জানান, তিনি জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখা নিয়ে চিন্তিত। নিজের ফিটনেস, মানসিক স্বাস্থ্য এবং টেস্ট ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চান তিনি। পাশাপাশি পরিবারকে সময় দেওয়াকেও গুরুত্ব দিচ্ছেন এই ক্রিকেটার। তথ‌্যসূত্র, এন‌টি‌ভি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়