শিরোনাম
◈ গোপনে বিয়ে করলেন রোনালদো-জর্জিনা, যেভাবে সম্পন্ন হলো আয়োজন ◈ ক্যাটারিং ট্রাক থেকে বাঙ্কার, ট্রাম্পকে নিরাপদে সরানোর যত গোপন কৌশল ◈ বিশ্ব তারকা লা‌মি‌নে ইয়ামাল বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা! ◈ আচরণবিধি চূড়ান্ত, ডিসেম্বর-জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ◈ ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন যেভাবে হয়েছিল ◈ উদ্যোক্তা হতে তরুণদের জন্য সহজ ঋণ, জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ◈ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ ◈ আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি, যা জানাল পুলিশ (ভিডিও) ◈ দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ১১:১৫ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এবার একই ড্রেসিং রুমে দেখা যাবে পা‌কিস্তা‌নের হারিস রউফ ও ভার‌তের অশ্বিনকে

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের দেখা হয় কেবল আইসিসি ও এসিসি ইভেন্টে। সেখানেও থাকে কত নাটকীয়তা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেতো দুই দেশের ক্রিকেটারকে একই দলে পাওয়া বিরল ঘটনা।

তবে এবার দেখা যাবে নতুন এক অভিজ্ঞতা। ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও পাকিস্তানের হারিস রউফ থাকবেন একই ড্রেসিংরুমে। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ২০২৬ মৌসুমে সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দলে থাকছেন অশ্বিন ও রউফ।

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অশ্বিনের এটি দ্বিতীয় দফা অংশগ্রহণ। ২০২৫–২৬ মৌসুমে তিনি অস্ট্রেলিয়ার এক ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়েছিলেন।

তখন পাকিস্তানের শাদাব খানের সঙ্গে একই দলে খেলার সুযোগ তৈরি হলেও হাঁটুর চোটে সেটি আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত চোটের কারণে অস্ত্রোপচার করাতে হয় তাকে। -- ডেই‌লি ক্রিকেট

নতুন এই চ্যালেঞ্জ নিয়ে উচ্ছ্বসিত রবিচন্দ্রন অশ্বিন বলেন, গত কয়েক মৌসুমে এই লিগ প্রমাণ করেছে যে তারা বিশ্বমানের ক্রিকেট আয়োজনের পাশাপাশি স্থানীয় প্রতিভাদের বিকাশেও সক্ষম। এমন একটি দলের হয়ে খেলার সুযোগ হাতছাড়া করার কোনো প্রশ্নই আসে না।

তিনি আরও যোগ করেন, প্রথম ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এখানে খেলা এক বিশাল বড় দায়িত্ব এবং আমি আনন্দের সঙ্গেই তা গ্রহণ করছি। আমার একমাত্র লক্ষ্য হলো দলকে জেতাতে সাহায্য করা এবং প্রথম শিরোপার জন্য লড়াই করা, সেই সাথে দর্শকদের চমৎকার ক্রিকেট উপহার দেওয়া।

প্রধান কোচ ক্যামেরন হোয়াইট অশ্বিনকে দলে পেয়ে সমানভাবে আনন্দিত। তিনি বলেন, ম্যাচ জেতানোর ক্ষমতা এবং ক্রিকেটীয় বুদ্ধির কথা বললে অশ্বিন সবার উপরে থাকবেন। তাকে আমাদের দলে পাওয়া আমাদের জন্য এক বিরাট সাফল্য।ফ্র্যাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী আনন্দ রাজারামনও একে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে দেখছেন।

তিনি বলেন, বিশ্ব ক্রিকেটের একজন আইকনকে আমাদের দলে পাওয়া শুধু আমাদের জন্যই নয়, বরং পুরো লিগের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার অভিজ্ঞতা এবং দক্ষতা মাঠে আমাদের বড় সুবিধা দেবে।

আন্তর্জাতিক ক্যারিয়ারে অশ্বিন টেস্ট ক্রিকেটে ৫০০-র বেশি উইকেট শিকার করেছেন। দ্রুততম বোলার হিসেবে ৩০০ টেস্ট উইকেট নেওয়ার রেকর্ডটিও তার দখলে। এছাড়া ১১টি 'প্লেয়ার অব দ্য সিরিজ' পুরস্কার নিয়ে তিনি মুত্তিয়া মুরালিধরনের সাথে যৌথভাবে বিশ্ব রেকর্ডের অংশীদার।

সব মিলিয়ে, একই দলে ভারত ও পাকিস্তানের দুই তারকার উপস্থিতি কেবল ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং একটি প্রতীকি গুরুত্বও বহন করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়